ইরানের ক্ষতি করার কারণে কঠোর জবাব পাবে আমেরিকা: প্রতিরক্ষামন্ত্রী
-
ইরানের প্রতিরক্ষামন্ত্রী আমির হাতামি
ইরানের ক্ষতি করার কারণে কঠোর জবাব পাবে আমেরিকা। এ কথা বলেছেন ইরানের প্রতিরক্ষামন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল আমির হাতামি। তিনি আজ (বুধবার) মন্ত্রিসভার বৈঠক শেষে সাংবাদিকদের আরও বলেছেন, একটি স্বাধীন দেশ হিসেবে ইরান কখনোই এ ধরনের ক্ষতি মেনে নেয় নি। ভবিষ্যতেও নেবে না। অতীতের মতো ভবিষ্যতেও এ জন্য আমেরিকাকে কঠোর জবাব দেওয়া হবে।
ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়িও গতকাল বলেছেন, সম্প্রতি আমেরিকা ইরানের যে ক্ষতি করেছে তার জবাব তারা পাবে। অতীত অভিজ্ঞতার আলোকেই সর্বোচ্চ নেতা এ কথা বলেছেন বলে জানিয়েছেন ইরানের প্রতিরক্ষামন্ত্রী।
ইরানের ক্ষেপণাস্ত্র শক্তি প্রসঙ্গে তিনি বলেন, ক্ষেপণাস্ত্র হচ্ছে ইরানের প্রতিরক্ষা শক্তির অন্যতম প্রধান স্তম্ভ। এ বিষয়ে তেহরান কারো সঙ্গে আলোচনা করবে না বরং ক্ষেপণাস্ত্র শক্তি দিন দিন জোরদার করবে।#
পার্সটুডে/সোহেল আহম্মেদ/১০