'সমঝোতা লঙ্ঘন করলে ইরান পরমাণু কর্মসূচি জোরদার করতে পারে'
https://parstoday.ir/bn/news/iran-i51137-'সমঝোতা_লঙ্ঘন_করলে_ইরান_পরমাণু_কর্মসূচি_জোরদার_করতে_পারে'
আমেরিকা যদি পরমাণু সমঝোতা লঙ্ঘন করে তাহলে ইসলামি প্রজাতন্ত্র ইরান পরমাণু কর্মসূচি বিশেষ করে ইউরেনিয়াম সমৃদ্ধ করার কাজ ভালোভাবেই জোরদার করতে পারবে। একথা বলেছেন, ইরানের আণবিক শক্তি সংস্থার মুখপাত্র বেহরুজ কামালভান্দি।
(last modified 2026-07-21T05:57:31+00:00 )
জানুয়ারি ১০, ২০১৮ ১৫:১৪ Asia/Dhaka
  • বেহরুজ কামালভান্দি
    বেহরুজ কামালভান্দি

আমেরিকা যদি পরমাণু সমঝোতা লঙ্ঘন করে তাহলে ইসলামি প্রজাতন্ত্র ইরান পরমাণু কর্মসূচি বিশেষ করে ইউরেনিয়াম সমৃদ্ধ করার কাজ ভালোভাবেই জোরদার করতে পারবে। একথা বলেছেন, ইরানের আণবিক শক্তি সংস্থার মুখপাত্র বেহরুজ কামালভান্দি।

ইরানের এ কর্মকর্তা আজ (বুধবার) জানান, ইরানের আণবিক শক্তি সংস্থার পক্ষ থেকে দেশের সর্বোচ্চ কর্তৃপক্ষকে জানানো হয়েছে যে, পরমাণু সমঝোতা সই হওয়ার আগের চেয়ে কয়েকগুণ গতিতে পরমাণু কর্মসূচি শুরু করা সম্ভব। কামালভান্দি আরো বলেন, যদি ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেয়ার মেয়াদ বাড়ানো না হয় তাহলে ইরানও প্রয়োজনীয় পদক্ষেপ নেবে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বার বার বলছেন, ইরানের সঙ্গে যে সমঝোতা সই হয়েছে তা আমেরিকার জন্য কল্যাণ বয়ে আনে নি। তিনি এ সমঝোতা থেকে বেরিয়ে যেতে চান। আগামী শুক্রবারের মধ্যে ট্রাম্পকে সিদ্ধান্ত নিতে হবে- তিনি এ সমঝোতা মেনে চলবেন কিনা। যদি তিনি সমঝোতা থেকে বেরিয়ে যান তাহলে মার্কিন আইন অনুযায়ী, স্বয়ংক্রিয়ভাবে ইরান-বিরোধী নিষেধাজ্ঞা পুনর্বহাল হবে। ধারণা করা হচ্ছে- মার্কিন পদক্ষেপে আন্তর্জাতিক অঙ্গনে মারাত্মক সংকট দেখা দেবে।#  

পার্সটুডে/সিরাজুল ইসলাম/১০