ইরানের জন্য জটিল পরিস্থিতি সৃষ্টি করতে চায় আমেরিকা: প্রতিরক্ষামন্ত্রী
https://parstoday.ir/bn/news/iran-i51467-ইরানের_জন্য_জটিল_পরিস্থিতি_সৃষ্টি_করতে_চায়_আমেরিকা_প্রতিরক্ষামন্ত্রী
ইরানের প্রতিরক্ষামন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল আমির হাতামি সতর্ক করে দিয়ে বলেছেন, মার্কিন সরকার ইরানের জন্য জটিল পরিস্থিতি সৃষ্টির নয়া কৌশল হাতে নিয়েছে। তিনি মঙ্গলবার তেহরানে সামরিক বাহিনীর এক সম্মেলনে একথা বলেন।
(last modified 2026-07-21T05:57:31+00:00 )
জানুয়ারি ১৭, ২০১৮ ০৩:২৩ Asia/Dhaka
  • ব্রিগেডিয়ার জেনারেল আমির হাতামি
    ব্রিগেডিয়ার জেনারেল আমির হাতামি

ইরানের প্রতিরক্ষামন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল আমির হাতামি সতর্ক করে দিয়ে বলেছেন, মার্কিন সরকার ইরানের জন্য জটিল পরিস্থিতি সৃষ্টির নয়া কৌশল হাতে নিয়েছে। তিনি মঙ্গলবার তেহরানে সামরিক বাহিনীর এক সম্মেলনে একথা বলেন।

জেনারেল হাতামি বলেন, ছয় জাতিগোষ্ঠীর সঙ্গে ইরানের স্বাক্ষরিত পরমাণু সমঝোতায় পরিবর্তন আনার যে চেষ্টা মার্কিন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প করছেন এবং তেহরানের ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিরুদ্ধে ওয়াশিংটন যে অবস্থান নিয়েছে তার লক্ষ্য ইরানের জন্য জটিল পরিস্থিতি তৈরি করা।

ইরানের প্রতিরক্ষামন্ত্রী বলেন, তার দেশের নীতিনির্ধারকদের দৃষ্টি ভিন্নখাতে ব্যস্ত রাখতে চায় আমেরিকা। কিন্তু ইরানের কর্মকর্তারা সব সময় সতর্ক রয়েছেন এবং দেশের প্রতিরক্ষা সক্ষমতা তাদের কাজ অনেকাংশে সহজ করে দিয়েছে।

ডোনাল্ড ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত শুক্রবার ইরানের ওপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা কার্যকরের বিষয়টি আরো ১২০ দিনের জন্য স্থগিত রাখার ঘোষণা দেন। তবে তিনি সতর্ক করে দিয়ে বলেন, এরপর আর এর মেয়াদ বাড়ানো হবে না।

এই সময়ের মধ্যে ইউরোপকে সঙ্গে নিয়ে ইরানের পরমাণু চুক্তিতে পরিবর্তন আনার চেষ্টা করবেন বলে ঘোষণা দেন ট্রাম্প। কিন্তু শনিবার ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়ে দেয়, পরমাণু সমঝোতায় পরিবর্তন যেমন সম্ভব নয় তেমনি এই সমঝোতার বাইরে কোনো বাধ্যবাধকতা তেহরান মেনে নেবে না।#

পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/১৭