শত্রুর রণতরী মোকাবেলায় ক্ষেপণাস্ত্রের সক্ষমতা বাড়ানো হয়েছে: আইআরজিসি
https://parstoday.ir/bn/news/iran-i52473-শত্রুর_রণতরী_মোকাবেলায়_ক্ষেপণাস্ত্রের_সক্ষমতা_বাড়ানো_হয়েছে_আইআরজিসি
ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি'র উপ-প্রধান ব্রিগেডিয়ার জেনারেল হোসেন সালামি বলেছেন, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রগুলোর নিখুঁতভাবে আঘাত হানার ক্ষমতা বাড়ানোর কৌশল গ্রহণ করা হয়েছে। শত্রুর বিমানবাহী রণতরীগুলো মোকাবেলায় এ কৌশল নেয়া হয়েছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
ফেব্রুয়ারি ০৪, ২০১৮ ১৩:৩৮ Asia/Dhaka
  • ব্রিগেডিয়ার জেনারেল জেনারেল হোসেন সালামি
    ব্রিগেডিয়ার জেনারেল জেনারেল হোসেন সালামি

ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি'র উপ-প্রধান ব্রিগেডিয়ার জেনারেল হোসেন সালামি বলেছেন, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রগুলোর নিখুঁতভাবে আঘাত হানার ক্ষমতা বাড়ানোর কৌশল গ্রহণ করা হয়েছে। শত্রুর বিমানবাহী রণতরীগুলো মোকাবেলায় এ কৌশল নেয়া হয়েছে।

ইরানের টিভি চ্যানেল 'খাবার'-কে দেয়া সাক্ষাতকারে তিনি এ কথা বলেন। ব্রিগেডিয়ার জেনারেল সালামি বলেন, শত্রুর হুমকি মোকাবেলার একটি উপায় হলো নিখুঁতভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হানার ক্ষমতা বাড়ানো। ইরানের বিশেষজ্ঞরা সাগরে শত্রুদের অবস্থান চিহ্নিত করার সক্ষমতা জোরদার করেছে। এর ফলে ইরানের বিরুদ্ধে বিমানবাহী রণতরী ব্যবহারের পরিকল্পনা কাজে আসবে না। 

ইরানি ক্ষেপণাস্ত্র

তিনি বলেন, ইরানের প্রতিরক্ষা সক্ষমতায় উদ্বিগ্ন হয়ে আমেরিকা এখন ক্ষেপণাস্ত্র কর্মসূচি বন্ধ করে দেয়ার ষড়যন্ত্র চালাচ্ছে। আমেরিকা ও তার কয়েকটি মিত্র দেশ ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচির বিরুদ্ধে নানা অপপ্রচার চালালেও তেহরান সব সময় বলে আসছে, প্রতিরক্ষার জন্য এ কর্মসূচি পরিচালিত হচ্ছে। কোনো দেশের ওপর আগ্রাসন চালানোর কোনো ইচ্ছে ইরানের নেই।#

পার্সটুডে/সোহেল আহম্মেদ/৫