ইরানের ইসলামি বিপ্লবের বিজয় বার্ষিকী: রাজপথে কোটি জনতা
-
ইরানের রাজপথে জনতার ঢল
বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে আজ পালিত হচ্ছে ইরানের ইসলামি বিপ্লবের ৩৯তম বার্ষিকী। এ উপলক্ষে সারা দেশে কোটি কোটি মানুষ রাস্তায় নেমে এসেছে।
রাজধানী তেহরানের আজাদি স্কয়ারে বিপ্লব বার্ষিকীর মূল সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে। ১৯৭৯ সালের ১১ ফেব্রুয়ারি ইরানের বিপ্লব চূড়ান্তভাবে বিজয়ী হয়।
বিপ্লব বিজয়ের নেতৃত্ব দিয়েছিলেন ইরানের তখনকার সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খোমেনি। সে দিনের স্মরণে আজ ইরানের সর্বস্তরের মানুষ রাস্তায় নেমে বিজয় উদযাপন করছে। বিপ্লবের মাধ্যমে রাজতান্ত্রিক পাহলভি সরকারের পতন হয়।
ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী ইসলামি প্রজাতন্ত্রের সর্বস্তরের জনগণকে এবারের বিজয় সমাবেশ এবং শোভাযাত্রায় অংশগ্রহণের আহ্বান জানয়েছিলেন।
তার এ আহ্বান সাড়া দিয়ে তেহরানের সুবিশাল আজাদি চত্বর এবং তার আশেপাশের এলাকা হয়ে ওঠে ফুঁসে ওঠা মানুষের বিশাল এক মহাসমুদ্র।

এদিনে দেশের জনগণ সারা বিশ্বের রক্তচক্ষু উপক্ষো করে নতুন করে বিপ্লব রক্ষার শপথ নেন। #
পার্সটুডে/আশরাফুর রহমান/১১