ইরানের স্কুলে ৫ লাখের বেশি উদ্বাস্তু ছাত্র-ছাত্রী
https://parstoday.ir/bn/news/iran-i53537-ইরানের_স্কুলে_৫_লাখের_বেশি_উদ্বাস্তু_ছাত্র_ছাত্রী
শরণার্থী হিসেবে আশ্রয় নেয়া বিভিন্ন দেশের পাঁচ লাখের বেশি ছাত্র-ছাত্রী ইসলামি প্রজাতন্ত্র ইরানের স্কুলে লেখাপড়া করছে। ইরানের শিক্ষামন্ত্রী মোহাম্মাদ বাতহয়ি আজ (শনিবার) এক টুইটার বার্তায় এ তথ্য জানিয়েছেন।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
ফেব্রুয়ারি ২৪, ২০১৮ ১৬:৪২ Asia/Dhaka
  • আফগান শরণার্থী শিশু
    আফগান শরণার্থী শিশু

শরণার্থী হিসেবে আশ্রয় নেয়া বিভিন্ন দেশের পাঁচ লাখের বেশি ছাত্র-ছাত্রী ইসলামি প্রজাতন্ত্র ইরানের স্কুলে লেখাপড়া করছে। ইরানের শিক্ষামন্ত্রী মোহাম্মাদ বাতহয়ি আজ (শনিবার) এক টুইটার বার্তায় এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, শিশু অধিকার বিষয়ক কনভেনশনে সই করা দেশ হিসেবে ইরান এ কনভেনশন বাস্তবায়নে প্রতিশ্রুতিবদ্ধ এবং সবসময় নানা আইন করে কিংবা আইনের সংশোধনী এনে এ লক্ষ্য অর্জনের চেষ্টা করে যাচ্ছে।  

ইরানে যেসব দেশের শরণার্থী আশ্রয় নিয়েছে তার মধ্যে সবচেয়ে বেশি রয়েছে আফগান নাগরিক। সরকারি বার্তা সংস্থা ইরনার এক খবর থেকে জানা যাচ্ছে- ইরানে ২৫ লাখ আফগান শরণার্থী রয়েছে যার মধ্যে মাত্র শতকরা ২০ ভাগ বৈধভাবে আছে। অবৈধ শরণার্থীদের সন্তানেরা আগে ইরানি স্কুলে লেখাপড়ার ক্ষেত্রে সমস্যায় পড়ত কিন্তু সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী বিশেষ নির্দেশনার মাধ্যমে সে সমস্যা দূর করার ব্যবস্থা নিয়েছেন।#

পার্সটুডে/সিরাজুল ইসলাম/২৪