ইরানি বংশোদ্ভূত নাগরিককে ২৫ বছরের কারাদণ্ড দিল মার্কিন আদালত
https://parstoday.ir/bn/news/iran-i54417-ইরানি_বংশোদ্ভূত_নাগরিককে_২৫_বছরের_কারাদণ্ড_দিল_মার্কিন_আদালত
মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক শহরের ম্যানহাটানের একটি আদালত ইরানি বংশোদ্ভূত একজন মার্কিন নাগরিককে ২৫ বছরের কারাদণ্ড দিয়েছে। ৫৭ বছর বয়সি রেজা ওলাঙ্গিয়ানের বিরুদ্ধে ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র ও বিমানের যন্ত্রাংশ কেনার প্রচেষ্টা চালানোর অভিযোগ আনা হয়েছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
মার্চ ১৫, ২০১৮ ০৫:০৩ Asia/Dhaka
  • রেজা ওলাঙ্গিয়ান
    রেজা ওলাঙ্গিয়ান

মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক শহরের ম্যানহাটানের একটি আদালত ইরানি বংশোদ্ভূত একজন মার্কিন নাগরিককে ২৫ বছরের কারাদণ্ড দিয়েছে। ৫৭ বছর বয়সি রেজা ওলাঙ্গিয়ানের বিরুদ্ধে ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র ও বিমানের যন্ত্রাংশ কেনার প্রচেষ্টা চালানোর অভিযোগ আনা হয়েছে।

মার্কিন বিচার বিভাগ দাবি করেছে, ওলাঙ্গিয়ান বিদেশ থেকে এসব সামগ্রী কিনে ইরানে পাঠাতে চেয়েছিলেন।

রেজা ওলাঙ্গিয়ানকে ২০১২ সালের অক্টোবরে এস্তোনিয়ায় আটক করা হয় এবং ২০১৩ সালের মার্চ মাসে তাকে ওয়াশিংটনের কাছে হস্তান্তর করে এস্তোনিয়া সরকার।

মার্কিন সরকার এমন সময় ক্ষেপণাস্ত্র কেনার প্রচেষ্টার দায়ে একজন ইরানি-আমেরিকান ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা নিল যখন ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি সম্পূর্ণ আত্মরক্ষামূলক এবং অন্য কোনো দেশের বিরুদ্ধে হুমকি নয়। কিন্তু মার্কিন সরকার মধ্যপ্রাচ্যে নিজের অশুভ লক্ষ্য হাসিলের লক্ষ্যে ইরানের এই আইনসম্মত প্রতিরক্ষা কর্মসূচিকে হুমকি হিসেবে তুলে ধরার চেষ্টা করছে।

ইরানের কোনো ক্ষেপণাস্ত্রে পরমাণু ওয়ারহেড বহনের ব্যবস্থা রাখা হয়নি

মার্কিন সরকার দাবি করছে, ইরান ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ২২৩১ নম্বর প্রস্তাব লঙ্ঘন করেছে।

অথচ বাস্তবতা হচ্ছে, ওই প্রস্তাবে ইরানকে ক্ষেপণাস্ত্র কর্মসূচি বন্ধ করতে বলা হয়নি বরং ইরানকে পরমাণু অস্ত্র বহন করতে পারে এমন ক্ষেপণাস্ত্র তৈরি করতে নিষেধ করা হয়েছে। এদিকে ইরান এ পর্যন্ত যত ক্ষেপণাস্ত্র তৈরি করেছে তার কোনোটিতেই পরমাণু অস্ত্র বহন করার ব্যবস্থা রাখা হয়নি। #

পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/১৫