মিথ্যা অভিযোগ তুলে ইতিহাস ধামাচাপা দিতে পারবে না সৌদি আরব: ইরান
https://parstoday.ir/bn/news/iran-i54646-মিথ্যা_অভিযোগ_তুলে_ইতিহাস_ধামাচাপা_দিতে_পারবে_না_সৌদি_আরব_ইরান
ইরানের বিরুদ্ধে সৌদি যুবরাজের সর্বশেষ ভিত্তিহীন অভিযোগ স্পষ্ট ভাষায় প্রত্যাখ্যান করেছে তেহরান। ইরান বলেছে, দেশটির বিরুদ্ধে মিথ্যা অভিযোগ ছড়িয়ে সন্ত্রাসী সৃষ্টি এবং সন্ত্রাসের পৃষ্ঠপোষকতার ইতিহাস ধামাচাপা দিতে পারবে না রিয়াদ।
(last modified 2026-05-09T13:18:37+00:00 )
মার্চ ২০, ২০১৮ ১৩:৫৫ Asia/Dhaka
  • বাহরাম কাসেমি
    বাহরাম কাসেমি

ইরানের বিরুদ্ধে সৌদি যুবরাজের সর্বশেষ ভিত্তিহীন অভিযোগ স্পষ্ট ভাষায় প্রত্যাখ্যান করেছে তেহরান। ইরান বলেছে, দেশটির বিরুদ্ধে মিথ্যা অভিযোগ ছড়িয়ে সন্ত্রাসী সৃষ্টি এবং সন্ত্রাসের পৃষ্ঠপোষকতার ইতিহাস ধামাচাপা দিতে পারবে না রিয়াদ।

মার্কিন টিভি চ্যানেল সিবিএস নিউজের  একটি অনুষ্ঠানে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান বক্তব্য দেয়ার পর আজ (মঙ্গলবার) এ সব কথা বলেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বাহরাম কাসেমি।ইরান আল-কায়েদা চক্রের নেতাদের সমর্থন এবং আশ্রয় দিয়েছে বলে মার্কিন চ্যানেলের কাছে ভিত্তিহীন দাবি করেছিলেন সালমান। মার্কিন কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের পর এ দাবি করেন সৌদি যুবরাজ।

ইরানে আল-কায়েদা নেতাদের উপস্থিতির দাবিকে বাহরাম কাসেমি পরিষ্কার ভাষায় বড় ধরণের মিথ্যাচার বলে অভিহিত করেন। তিনি বলেন, ইরানের বিরুদ্ধে এ ধরণের মিথ্যা কথা ছড়িয়ে সমসাময়িক ইতিহাসে সবচেয়ে বিপজ্জনক সন্ত্রাসী গোষ্ঠী সৃষ্টির ক্ষেত্রে নিজের ভূমিকা পালনের বিষয়টি ধামাচাপা দিতে পারবেন না সালমান। এ ছাড়া, ২০০১ সালের ১১ সেপ্টেম্বরে মার্কিন ভূখণ্ডে সন্ত্রাসী হামলার ঘটনায় সৌদি ভূমিকার বিষয়টি ঢাকা দেয়া যাবে না বলেও উল্লেখ করেন তিনি।#  

পার্সটুডে/মূসা রেজা/২০