ইরানে কুদস দিবসের মিছিলে লাখো জনতা (ভিডিও গ্যালারি)
https://parstoday.ir/bn/news/iran-i58608-ইরানে_কুদস_দিবসের_মিছিলে_লাখো_জনতা_(ভিডিও_গ্যালারি)
ফিলিস্তিনের মজলুম জনগণের প্রতি সংহতি জানাতে এবং ইহুদিবাদী ইসরাইলের কবল থেকে পবিত্র আল-আকসা মসজিদ ও বায়তুল মুকাদ্দাস শহর মুক্ত করার দাবিতে প্রতি বছরের ন্যায় এবারো ইরানে কুদ্‌স দিবস পালিত হয়েছে।
(last modified 2026-04-22T13:03:13+00:00 )
জুন ০৮, ২০১৮ ১২:৩৬ Asia/Dhaka

ফিলিস্তিনের মজলুম জনগণের প্রতি সংহতি জানাতে এবং ইহুদিবাদী ইসরাইলের কবল থেকে পবিত্র আল-আকসা মসজিদ ও বায়তুল মুকাদ্দাস শহর মুক্ত করার দাবিতে প্রতি বছরের ন্যায় এবারো ইরানে কুদ্‌স দিবস পালিত হয়েছে।

কুদ্‌স দিবস উলক্ষে ইরানের রাজধানী তেহরান এবং অন্যান্য শহরের সর্বস্তরের লোকজন মিছিল নিয়ে রাস্তায় নেমে এসেছেন।

কুদ্‌স দিবসের মিছিলে ইহুদিবাদী ইসরাইলের বিরুদ্ধে নানা স্লোগান দেয়া এবং ইসরাইলি পতাকা পোড়ানো হয়ে থাকে। 

কুদস দিবসের মিছিলে অংশগ্রহণকারীরা ইহুদিবাদের দখলদারিত্ব থেকে নিরস্ত্র ও মজলুম ফিলিস্তিনিদের মুক্ত করার ওপর গুরুত্ব দিয়ে বলেছেন, ইসরাইল নামের ক্যান্সারকে বিশ্ব মানচিত্র থেকে মুছে ফেলতে হবে এবং এটি হচ্ছে ইসলামি বিপ্লবেরও মহান লক্ষ্য।

ইরানে ইসলামি বিপ্লব সফল হওয়ার পর মহান নেতা ইমাম খোমেনী পবিত্র রমজান মাসের শেষ শুক্রবারকে আন্তর্জাতিক আল-কুদ্‌স দিবস হিসেবে ঘোষণা করেন। সেই থেকে বিশ্বের বিভিন্ন দেশে কুদ্‌স দিবসে বিক্ষোভ-মিছিল ও সমাবেশে অনুষ্ঠিত হয়।

পার্সটুডে/আশরাফুর রহমান/৮