ইরান ও তুরস্ক মধ্যপ্রাচ্যে শুধু দর্শকের ভূমিকায় থাকবে না: তুর্কি স্পিকার
https://parstoday.ir/bn/news/iran-i64908-ইরান_ও_তুরস্ক_মধ্যপ্রাচ্যে_শুধু_দর্শকের_ভূমিকায়_থাকবে_না_তুর্কি_স্পিকার
ইরানের সংসদ স্পিকার আলী লারিজানি বলেছেন, ইরান ও তুরস্কের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ও কৌশলগত সহযোগিতার কারণে আমেরিকা ও কয়েকটি আঞ্চলিক দেশ অসন্তুষ্ট। তারা উদ্বেগে রয়েছে। আজ তুরস্কের আনাতোলিয়ায় তুর্কি সংসদ স্পিকার বিনআলী ইলদিরিমের সঙ্গে বৈঠকে তিনি এ কথা বলেন।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
অক্টোবর ০৯, ২০১৮ ১৫:৫৬ Asia/Dhaka
  • লারিজানি (বামে) ও ইলদিরিম (ডানে)
    লারিজানি (বামে) ও ইলদিরিম (ডানে)

ইরানের সংসদ স্পিকার আলী লারিজানি বলেছেন, ইরান ও তুরস্কের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ও কৌশলগত সহযোগিতার কারণে আমেরিকা ও কয়েকটি আঞ্চলিক দেশ অসন্তুষ্ট। তারা উদ্বেগে রয়েছে। আজ তুরস্কের আনাতোলিয়ায় তুর্কি সংসদ স্পিকার বিনআলী ইলদিরিমের সঙ্গে বৈঠকে তিনি এ কথা বলেন।

লারিজানি বলেন, দুই দেশের স্বার্থেই ইরান ও তুরস্কের মধ্যে সহযোগিতা আরও বাড়ানো দরকার। এ সময় তুর্কি সংসদ স্পিকার বলেন, সিরিয়ায় গৃহযুদ্ধের অবসান ঘটাতে তুরস্ক, ইরান ও রাশিয়া মিলে কার্যকরি পদক্ষেপ নেওয়ায় আঙ্কারা ও তেহরান বহু দিক থেকে আক্রমণের শিকার হচ্ছে। কারণ কয়েকটি দেশ ত্রিদেশীয় এ প্রচেষ্টায় অসন্তুষ্ট। 

তিনি বলেন, দুই দেশের মধ্যে সম্পর্ক ক্রমেই জোরদার হচ্ছে। দুই দেশের সংসদও বাণিজ্যসহ বিভিন্ন ক্ষেত্রে সম্পর্ক জোরদারে ভূমিকা রাখতে পারে।  

পরমাণু সমঝোতা থেকে আমেরিকা একতরফাভাবে নিজেকে প্রত্যাহার করে নেওয়ায় দেশটির সমালোচনা করে বিনআলী ইলদিরিম বলেন, দুঃখজনকভাবে আমেরিকার এ সংক্রান্ত তাৎক্ষণিক সিদ্ধান্ত মধ্যপ্রাচ্য পরিস্থিতিকে পাল্টে দিয়েছে। এ অবস্থায় ইরান ও তুরস্কের অনেক বড় দায়িত্ব রয়েছে। এই দুই দেশ শুধু দর্শকের ভূমিকায় থাকতে পারে না। #

পার্সটুডে/সোহেল আহম্মেদ/৮