পাকিস্তান সফরে গেছে ইরানের ৫৭তম নৌবহর
https://parstoday.ir/bn/news/iran-i64944-পাকিস্তান_সফরে_গেছে_ইরানের_৫৭তম_নৌবহর
বন্ধুত্বের শুভেচ্ছা বার্তা নিয়ে পাকিস্তানের করাচি বন্দর সফরে গেছে ইসলামি প্রজাতন্ত্র ইরানের ৫৭তম কৌশলগত নৌবহর। বহরে রয়েছে তিনটি জাহাজ এবং সেগুলো করাচি বন্দরে ভিড়েছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
অক্টোবর ১১, ২০১৮ ১১:২৮ Asia/Dhaka
  • ইরানি নৌবহর
    ইরানি নৌবহর

বন্ধুত্বের শুভেচ্ছা বার্তা নিয়ে পাকিস্তানের করাচি বন্দর সফরে গেছে ইসলামি প্রজাতন্ত্র ইরানের ৫৭তম কৌশলগত নৌবহর। বহরে রয়েছে তিনটি জাহাজ এবং সেগুলো করাচি বন্দরে ভিড়েছে।

করাচি বন্দরে ইরানি নৌবহরকে স্বাগত জানান পাকিস্তানের কয়েকজন সিনিয়র নৌ কমান্ডার, করাচিতে নিযুক্ত ইরানি কনসাল জেনারেল আহমাদ মোহাম্মাদি এবং ইরানি কন্স্যুলেটের অন্য কর্মকর্তারা।

ইরানি নৌবহর

করাচি বন্দরে ইরানের ৫৭তম নৌবহরের কমান্ডার ঘোষণা করেন, পাকিস্তানের সরকার ও জনগণের জন্য ইরানের পক্ষ থেকে তারা শান্তি এবং বন্ধুত্বের বার্তা নিয়ে এ সফরে এসেছেন। নৌবাহিনীর এ ধরনের সফরকে তিনি বিশ্বের বিভিন্ন দেশের মধ্যকার প্রথাগত চুক্তি বলে উল্লেখ করেন।

বহরের ক্যাপ্টেন আমির হোসেইন আরানি বলেন, এ সফরের মূল উদ্দেশ্য হচ্ছে ইরানের নৌবাহিনীর শক্তি ও সামর্থ্য তুলে ধরা। তিনি জানান, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ীর নির্দেশে এ সফর অনুষ্ঠিত হচ্ছে।#

পার্সটুডে/এসআইবি/১১