ইরানের নৌবহরে যুক্ত হচ্ছে আরও ৩ ডেস্ট্রয়ার
https://parstoday.ir/bn/news/iran-i66118-ইরানের_নৌবহরে_যুক্ত_হচ্ছে_আরও_৩_ডেস্ট্রয়ার
ইসলামি প্রজাতন্ত্র ইরানের নৌবাহিনীর প্রধান রিয়ার অ্যাডমিরাল হোসেইন খানযাদি বলেছেন, খুব শিগগিরই দেশটির নৌবহরে যুক্ত হবে আরও তিনটি ডেস্ট্রয়ার।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
নভেম্বর ২৬, ২০১৮ ০৭:৪৫ Asia/Dhaka
  • রিয়ার অ্যাডমিরাল হোসেইন খানযাদি
    রিয়ার অ্যাডমিরাল হোসেইন খানযাদি

ইসলামি প্রজাতন্ত্র ইরানের নৌবাহিনীর প্রধান রিয়ার অ্যাডমিরাল হোসেইন খানযাদি বলেছেন, খুব শিগগিরই দেশটির নৌবহরে যুক্ত হবে আরও তিনটি ডেস্ট্রয়ার।

তিনি বলেছেন, সাহান্দ, দামাভান্দ ও ডেনা নামের তিনটি ডেস্ট্রয়ারের দু’টি ‘দক্ষিণের নৌবহর’ এবং অপরটি ‘উত্তরের নৌবহরে’ যুক্ত হবে। আগামী চার মাসেরও কম সময়ের মধ্যে এসব ডেস্ট্রয়ার সাগরে নামানো হবে।

ইরানের একটি যুদ্ধ জাহাজ

সাহান্দ ডেস্ট্রয়ারটি চলতি সপ্তাহে নৌবাহিনী দিবস উপলক্ষে যুক্ত করা হবে। এটি মাইন-প্রতিরোধী হেলিকপ্টার বহনে সক্ষম। ইরানের শত্রুদের সতর্ক করে দিয়ে খানযাদি বলেছেন, ইরানের সামরিক বাহিনী এখন অস্ত্রসহ সব সামরিক সরঞ্জাম নির্মাণে স্বনির্ভরতা অর্জন করেছে।

তিনি আরও বলেন, ইরানের নৌবাহিনী এখন ভারত মহাসাগর, এডেন উপসাগর, বাবেল মান্দেব প্রণালী, দক্ষিণ চীন সাগর ও জিব্রালটার প্রণালীতে তৎপর রয়েছে এবং সেখানে ইরানের বাণিজ্যিক জাহাজ ও তেল ট্যাঙ্কারের নিরাপত্তা নিশ্চিত করছে।#

পার্সটুডে/সোহেল আহম্মেদ/২৬

খবরসহ আমাদের ওয়েবসাইটে প্রকাশিত সব লেখা ফেসবুকে পেতে এখানে ক্লিক করুন এবং নোটিফিকেশনের জন্য লাইক দিন