ইরানের সঙ্গে সম্পর্কে কেউ হস্তক্ষেপ করতে পারবে না: ইরাকের প্রধানমন্ত্রী
https://parstoday.ir/bn/news/iran-i66476-ইরানের_সঙ্গে_সম্পর্কে_কেউ_হস্তক্ষেপ_করতে_পারবে_না_ইরাকের_প্রধানমন্ত্রী
ইরাকের প্রধানমন্ত্রী আদিল আব্দুল মাহদি বলেছেন, ইরানের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে তৃতীয় কোনো দেশের হস্তক্ষেপ মেনে নেয়া হবে না। এ ক্ষেত্রে কারো চাপের কাছে বাগদাদ নতি স্বীকার করবে না। ইরানের বার্তা সংস্থা ইরনা এ তথ্য জানিয়েছে।
(last modified 2026-04-19T07:31:14+00:00 )
ডিসেম্বর ১০, ২০১৮ ১৪:৩৩ Asia/Dhaka
  • আদিল আব্দুল মাহদি
    আদিল আব্দুল মাহদি

ইরাকের প্রধানমন্ত্রী আদিল আব্দুল মাহদি বলেছেন, ইরানের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে তৃতীয় কোনো দেশের হস্তক্ষেপ মেনে নেয়া হবে না। এ ক্ষেত্রে কারো চাপের কাছে বাগদাদ নতি স্বীকার করবে না। ইরানের বার্তা সংস্থা ইরনা এ তথ্য জানিয়েছে।

ইরাকি প্রধানমন্ত্রী আরও বলেছেন, তার দেশ মার্কিন নিষেধাজ্ঞা মানবে না। স্বাধীন দেশ হিসেবে ইরাক জাতীয় স্বার্থের বিষয়টিকে প্রাধান্য দিয়ে ইরানের সঙ্গে সম্পর্ক রাখবে। 

তিনি বলেন, ইরান ও ইরাকের মধ্যে অর্থনৈতিক সম্পর্ক অত্যন্ত ঘনিষ্ঠ। ইরানের বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞার বিষয়ে ইরানের নীতি ইউরোপীয় ইউনিয়ন, রাশিয়া, চীন ও জাপানের মতো বলে তিনি জানান। 

গত মে মাসে আন্তর্জাতিক পরমাণু সমঝোতা থেকে একতরফাভাবে সরে গেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এরইমধ্যে দুই ধাপে ইরানের ওপর মার্কিন নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। ইরানের জনগণকে টার্গেট করে এ নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। #

পার্সটুডে/সোহেল আহম্মেদ/১০

খবরসহ আমাদের ওয়েবসাইটে প্রকাশিত সব লেখা ফেসবুকে পেতে এখানে ক্লিক করুন এবং নোটিফিকেশনের জন্য লাইক দিন