ইয়েমেনি পক্ষগুলোর চলমান আলোচনায় ইরানের সমর্থন আছে: রুহানি
https://parstoday.ir/bn/news/iran-i66498-ইয়েমেনি_পক্ষগুলোর_চলমান_আলোচনায়_ইরানের_সমর্থন_আছে_রুহানি
দারিদ্রপীড়িত ইয়েমেনের চলমান সংঘাত নিরসনের লক্ষ্যে দেশটির বিবদমান পক্ষগুলোর মধ্যে যে আলোচনা চলছে তার প্রতি সমর্থন ব্যক্ত করেছেন ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি। একইসঙ্গে তিনি বলেছেন, আগ্রাসীরা উপলব্ধি করতে পেরেছে যে এ সংকটের একমাত্র সমাধান হচ্ছে ইয়েমেনি জাতির সঙ্গে শান্তি প্রতিষ্ঠা করা।
(last modified 2026-04-22T13:03:13+00:00 )
ডিসেম্বর ১১, ২০১৮ ১৪:২০ Asia/Dhaka
  • ইরানের বিচার বিভাগের প্রধান আয়াতুল্লাহ সাদেক অমুলী লারিজানী, প্রেসিডেন্ট হাসান রুহানি ও স্পিকার আলী লারিজানি
    ইরানের বিচার বিভাগের প্রধান আয়াতুল্লাহ সাদেক অমুলী লারিজানী, প্রেসিডেন্ট হাসান রুহানি ও স্পিকার আলী লারিজানি

দারিদ্রপীড়িত ইয়েমেনের চলমান সংঘাত নিরসনের লক্ষ্যে দেশটির বিবদমান পক্ষগুলোর মধ্যে যে আলোচনা চলছে তার প্রতি সমর্থন ব্যক্ত করেছেন ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি। একইসঙ্গে তিনি বলেছেন, আগ্রাসীরা উপলব্ধি করতে পেরেছে যে এ সংকটের একমাত্র সমাধান হচ্ছে ইয়েমেনি জাতির সঙ্গে শান্তি প্রতিষ্ঠা করা।

আজ (মঙ্গলবার) তেহরানে দেশের তিন বিভাগের প্রধানদের মধ্যে অনুষ্ঠিত বৈঠকে প্রেসিডেন্ট রুহানি বলেন, ইয়েমেনে শান্তি প্রতিষ্ঠার জন্য আগের যেকোনো সময়ের তুলনায় বর্তমানে সংঘর্ষে জড়িত পক্ষাগুলোর মধ্যে বেশি তৎপরতা লক্ষ্য করা যাচ্ছে।    

গত বৃহস্পতিবার থেকে সুইডেনে ইয়েমেনের জনপ্রিয় হুথি আনসারুল্লাহ আন্দোলন ও পলাতক প্রেসিডেন্ট আব্দ রাব্বু মানসুর হাদির অনুগত লোকজনের মধ্যে আলোচনা শুরু হয়। ইয়েমেন সংকটের রাজনৈতিক সমাধানের লক্ষ্যে জাতিসংঘ এ আলোচনার উদ্যোগ নেয়।

সুইডেনে অনুষ্ঠানরত শান্তি আলোচনা

রুহানি বলেন, "ইয়েমেনি পক্ষগুলোর মধ্যে সংলাপের প্রতি আমরা সব সময় সমর্থন দিয়ে আসছি।" তিনি বলেন, যারা ইয়েমেন দখল করতে চেয়েছিল দেশটির বর্তমান পরিস্থিতি এখন তাদের মধ্যে এই উপলব্ধি সৃষ্টি করেছে যে, ইয়েমেনি জনগণের সঙ্গে শান্তি প্রতিষ্ঠার মাধ্যমেই কেবল এ সংকটের শান্তিপূর্ণ সমাধান হতে পারে।#

পার্সটুডে/বাবুল আখতার/১০