মস্কোয় ইরান ও রাশিয়ার উপ-পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক
ডিসেম্বর ২১, ২০১৮ ১২:০১ Asia/Dhaka
-
আব্বাস আরাকচি
ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি এবং রুশ উপ-পররাষ্ট্রমন্ত্রী সের্গেই রিয়াবকভ আলোচনায় বসেছেন। আজ মস্কোয় অনুষ্ঠিত দু'দেশের উপ-পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের ওই বৈঠকে পরমাণু সমঝোতা (জেসিপিওএ) নিয়ে আলোচনা হয়।
ইরানের পররাষ্ট্রমন্ত্রীর রাজনীতি বিষয়ক উপমন্ত্রী আব্বাস আরাকচি রুশ উপ-পরাষ্ট্রমন্ত্রী সের্গেই রিয়াবকভের সঙ্গে আলোচনায় বিভিন্ন ক্ষেত্রে দুদেশের মধ্যকার সম্পর্ক আরো জোরদার করার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন।
আব্বাস আরাকচি গতকাল রুশ কর্মকর্তাদের সঙ্গে আলোচনার উদ্দেশ্যে মস্কো সফরে গেছেন।#
পার্সটুডে/নাসির মাহমুদ/২১
খবরসহ আমাদের ওয়েবসাইটে প্রকাশিত সব লেখা ফেসবুকে পেতে এখানে ক্লিক করুন এবং নোটিফিকেশনের জন্য লাইক দিন
ট্যাগ