নিষেধাজ্ঞা সত্ত্বেও তেলের নতুন ক্রেতা পেয়েছে ইরান
https://parstoday.ir/bn/news/iran-i67119-নিষেধাজ্ঞা_সত্ত্বেও_তেলের_নতুন_ক্রেতা_পেয়েছে_ইরান
ইসলামি প্রজাতন্ত্র ইরানের বিরুদ্ধে আমেরিকার একতরফা ও অবৈধ নিষেধাজ্ঞা আরোপ সত্ত্বেও তেলের নতুন ক্রেতা খুঁজে পেয়েছে তেহরান। একথা জানিয়েছেন ইরানের উপ বাণিজ্য ও আন্তর্জাতিক বিষয়ক মন্ত্রী আমির হোসেইন জামানিয়ান।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জানুয়ারি ০৫, ২০১৯ ১৫:৫৮ Asia/Dhaka
  • পারস্য উপসাগরে একটি তেলবাহী জাহাজের কাছ দিয়ে স্পিডবোট চালিয়ে যাচ্ছেন ইরানি কোস্টগার্ডের সদস্যরা
    পারস্য উপসাগরে একটি তেলবাহী জাহাজের কাছ দিয়ে স্পিডবোট চালিয়ে যাচ্ছেন ইরানি কোস্টগার্ডের সদস্যরা

ইসলামি প্রজাতন্ত্র ইরানের বিরুদ্ধে আমেরিকার একতরফা ও অবৈধ নিষেধাজ্ঞা আরোপ সত্ত্বেও তেলের নতুন ক্রেতা খুঁজে পেয়েছে তেহরান। একথা জানিয়েছেন ইরানের উপ বাণিজ্য ও আন্তর্জাতিক বিষয়ক মন্ত্রী আমির হোসেইন জামানিয়ান।

তিনি বলেন, ইরানের প্রতিযোগিতাপূর্ণ বাজার ও বেশি লাভের আশায় উল্লেখযোগ্যভাবে ইরানি তেলের ক্রেতা বেড়ে গেছে। তবে তিনি কোনো দেশের নাম উল্লেখ করেন নি। তিনি জানান, যেসব দেশকে ইরান থেকে তেল নেয়ার জন্য আমেরিকা ছাড় দিয়েছে সেসব দেশ ওয়াশিংটনের সঙ্গে সহযোগিতা করে যাচ্ছে এবং তারা এক ব্যারেল তেলও ইরান থেকে বেশি নিতে চাইছে না।

ইরানি বন্দর থেকে জাহাজে তেল বোঝাই করা হচ্ছে

ইরানের তেল বাজারের পরিস্থিতি ব্যাখা করে জামানিয়ান বলেন, “দেশের তেল মন্ত্রণালয় নিষেধাজ্ঞা মোকাবেলা করার জন্য সর্বশক্তি নিয়োগ করেছে। তেল বিক্রির বিষয়টি এখন মন্ত্রণালয়ের অগ্রাধিকার তালিকায় রয়েছে এবং আমরা তেলের বাজার ধরে রাখার চেষ্টা করছি।”   

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পরমাণু সমঝোতা থেকে আমেরিকাকে বের করে নেয়ার পর তেহরানের বিরুদ্ধে নতুনভাবে নিষেধাজ্ঞা আরোপ করেন। ওয়াশিংটন বলছে, নিষেধাজ্ঞা পুরোপুরি বাস্তবায়ন হলে ইরানের তেল বিক্রি শূণ্যের কোঠায় নেমে আসবে।#

পার্সটুডে/এসআইবি/৫