বিপ্লব বিজয়ের ইতিহাস সৃষ্টিকারী সমাবেশে ইরানি শিশু-কিশোররা
-
সাঁজোয়া গাড়িতে উপরে উঠেছে কয়েকজন ইরানি শিশু
তেহরানের আজাদি চত্বরে হয়ে গেল বিপ্লব বিজয়ের ইতিহাস সৃষ্টিকারী সমাবেশ। বৃষ্টি, হিম শীতল বাতাস এবং প্রতিকুল প্রকৃতিকে উপেক্ষা করে সব বয়সের নারী-পুরুষের সঙ্গে শিশু-কিশোররাও এসেছিল এ সমাবেশে। হাটতে পারে না সে শিশু মা বা বাবা তাকে কোলে বা কাঁধে করে নিয়ে এসেছে। নিয়ে এসেছে প্রামে করে। বৃষ্টির হাত থেকে রক্ষার জন্য প্রামকে ঢেকে দিয়েছে প্ল্যাস্টিকে।
সমাবেশ চত্বরে এবারে অন্যতম আকর্ষণ ছিল ইরানি সমরাস্ত্রের মেলা। শিশু-কিশোররা পরম আনন্দে সাঁজোয়া যান বা বিমান বিধ্বংসী কামানে চড়ে বসেছে। অনেক মা-বাবাকে এ সময়ে শিশুদের ছবি তুলতেও দেখা গেছে।
কোনো কোনো শিশু-কিশোরের হাতে শোভা পেয়েছে হলুদ রঙের প্ল্যাকার্ড। এতে লেখা রয়েছে – আমেরিকাকে আমরা পায়ের তলায় পিষ্ট করে ফেলবো। এ অমোঘ বাণী দিয়েছেন, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ি।
পার্সটুডে/মূসা রেজা/১২
খবরসহ আমাদের ওয়েবসাইটে প্রকাশিত সব লেখা ফেসবুকে পেতে এখানে ক্লিক করুন এবং নোটিফিকেশনের জন্য লাইক দিন