সৌদি-ইসরাইলি অপরাধজ্ঞে সহযোগিতা করছে অস্ত্র বিক্রেতারা: ইরান
https://parstoday.ir/bn/news/iran-i68640-সৌদি_ইসরাইলি_অপরাধজ্ঞে_সহযোগিতা_করছে_অস্ত্র_বিক্রেতারা_ইরান
ইয়েমেন ও ফিলিস্তিই ভূখণ্ডে নিরাপরাধ লোকজন হত্যার জন্য ইহুদিবাদী ইসরাইল এবং সৌদি আরবের বিরুদ্ধে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করে ইসলামি প্রজাতন্ত্র ইরান বলেছে, অস্ত্র বিক্রেতা পশ্চিমা দেশগুলো সৌদি ও ইসরাইলের অপরাধযজ্ঞে সহযোগিতা করছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
মার্চ ০৭, ২০১৯ ১০:১৯ Asia/Dhaka
  • ইহুদিবাদী ইসরাইলের হামলায় শহীদ এক শিশুকে নিয়ে প্রতিবাদ করছেন ফিলিস্তিনিরা; এমন শত শত শিশু নিহত হয় ইসরাইলি আগ্রাসনে
    ইহুদিবাদী ইসরাইলের হামলায় শহীদ এক শিশুকে নিয়ে প্রতিবাদ করছেন ফিলিস্তিনিরা; এমন শত শত শিশু নিহত হয় ইসরাইলি আগ্রাসনে

ইয়েমেন ও ফিলিস্তিই ভূখণ্ডে নিরাপরাধ লোকজন হত্যার জন্য ইহুদিবাদী ইসরাইল এবং সৌদি আরবের বিরুদ্ধে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করে ইসলামি প্রজাতন্ত্র ইরান বলেছে, অস্ত্র বিক্রেতা পশ্চিমা দেশগুলো সৌদি ও ইসরাইলের অপরাধযজ্ঞে সহযোগিতা করছে।

জেনেভায় জাতিসংঘ দপ্তরে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত ইসমাইল বাগেয়ি গতকাল (বুধবার) মানবাধিকার পরিষদের ৪০তম অধিবেশনে এ মন্তব্য করেন। তিনি বলেন, ইয়েমেন ও ফিলিস্তিনি জনগণের ওপর সংঘবদ্ধ হত্যাযজ্ঞ মানবতার জন্য লজ্জা। এ কাজে পশ্চিমা অস্ত্র বিক্রেতা দেশগুলো ইসরাইল ও সৌদি আরবের কাছে অস্ত্র বিক্রির মাধ্যমে মদদ দিয়ে যাচ্ছে।

ইয়েমেনের সৌদি আগ্রাসনের শিকার একটি শিশু, এমন হাজারো শিশু নিহত কিংবা আহত হয়েছে

মানবাধিকার রক্ষার নামে বিভিন্ন স্বাধীন দেশের ওপর অহেতুক চাপ সৃষ্টি করার বিরুদ্ধেও কথা বলেন বাগেয়ি। তিনি বলেন, মধ্যপ্রাচ্যে দখলদারিত্ব, বিদেশি আগ্রাসন ও বিভিন্ন দেশের অভ্যন্তরীণ বিষয়ে অবৈধ হস্তক্ষেপের মাধ্যমেই সবচেয়ে বেশি মানবাধিকার লঙ্ঘিত হয়।

ইরানের এ কূটনীতিক বলেন, মধ্যপ্রাচ্যে সৌদি আরব ও ইহুদিবাদী ইসরাইল যে অপরাধযজ্ঞ চালাচ্ছে তার জন্য আমেরিকা, ব্রিটেন ও ইউরোপের বিভিন্ন দেশকে দায় নিতে হবে। মধ্যপ্রাচ্যকে এসব দেশ অস্ত্রের গুদাম বানিয়েছে বলেও মন্তব্য করেন ইসমাইল বাগেয়ি। #   

পার্সটুডে/এসআইবি/৭