আমেরিকা এখন আফগানিস্তান ও পাকিস্তানে সন্ত্রাসী পাঠাচ্ছে: ইরান
https://parstoday.ir/bn/news/iran-i68997-আমেরিকা_এখন_আফগানিস্তান_ও_পাকিস্তানে_সন্ত্রাসী_পাঠাচ্ছে_ইরান
ইরানি সংসদের পররাষ্ট্র নীতি ও জাতীয় নিরাপত্তা কমিশনের প্রধান হাশমাতুল্লাহ ফালাহাতপিশে বলেছেন:সন্ত্রাসীগোষ্ঠি দায়েশের পরাজয়ের পর আমেরিকা এখন তাদের সঙ্গে আলোচনা করছে এবং সন্ত্রাসীদের পৃষ্ঠপোষকতা দিচ্ছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
মার্চ ২০, ২০১৯ ১৫:৫৫ Asia/Dhaka
  • হাশমাতুল্লাহ ফালাহাতপিশে
    হাশমাতুল্লাহ ফালাহাতপিশে

ইরানি সংসদের পররাষ্ট্র নীতি ও জাতীয় নিরাপত্তা কমিশনের প্রধান হাশমাতুল্লাহ ফালাহাতপিশে বলেছেন:সন্ত্রাসীগোষ্ঠি দায়েশের পরাজয়ের পর আমেরিকা এখন তাদের সঙ্গে আলোচনা করছে এবং সন্ত্রাসীদের পৃষ্ঠপোষকতা দিচ্ছে।

আজ  বার্তা সংস্থা ইরনার সঙ্গে আলাপকালে তিনি বলেন,আমেরিকা এখন আকাশ ও জলপথসহ বিভিন্ন উপায়ে দায়েশ সন্ত্রাসীদেরকে পাকিস্তান ও আফগানিস্তান সীমান্তে পাঠানোর চেষ্টা চালাচ্ছে।

চিন, রাশিয়া, ভারত ও ইরানের মধ্যকার আঞ্চলিক জোট সৃষ্টির প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, সন্ত্রাসীদের মোকাবেলায় জোট গঠন কিংবা বাস্তব পদক্ষেপ নেয়া না হলে বিস্ময়ের মুখোমুখি হবার আশংকা রয়েছে।

ফালাহাতপিশে বলেছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস বরাবরে চিঠি লেখা হয়েছে। ওই চিঠিতে আফগানিস্তানে দায়েশ সন্ত্রাসী পাঠানোর পথে বাধা সৃষ্টি করার জন্য ইরানের পক্ষ থেকে আহ্বান জানানো হয়েছে।

তিনি আশা করছেন গুতেরেস ইরানের আহ্বানে সাড়া দিয়ে এ ব্যাপারে যথাযথ পদক্ষেপ নেবেন।  

পার্সটুডে/নাসির মাহমুদ/২০