ইরানিরাই ইহুদিদেরকে বংশনিধন ও দাসত্ব থেকে মুক্তি দিয়েছে: জারিফ
https://parstoday.ir/bn/news/iran-i69066-ইরানিরাই_ইহুদিদেরকে_বংশনিধন_ও_দাসত্ব_থেকে_মুক্তি_দিয়েছে_জারিফ
ইরানের পররাষ্ট্রমন্ত্রী ড. জাওয়াদ জারিফ বলেছেন, ইরানিরাই ইহুদিদেরকে বংশনিধন আর দাসত্ব থেকে মুক্তি দিয়েছে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেওর এক মন্তব্যের জবাবে ড. জারিফ একথা বলেন।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
মার্চ ২৩, ২০১৯ ১৩:০৩ Asia/Dhaka
  • ড. জাওয়াদ জারিফ
    ড. জাওয়াদ জারিফ

ইরানের পররাষ্ট্রমন্ত্রী ড. জাওয়াদ জারিফ বলেছেন, ইরানিরাই ইহুদিদেরকে বংশনিধন আর দাসত্ব থেকে মুক্তি দিয়েছে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেওর এক মন্তব্যের জবাবে ড. জারিফ একথা বলেন।

গতকাল পম্পেও সিবিএস টেলিভিশনকে দেয়া এক সাক্ষাৎকারে দাবি করেছেন,মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে খোদা পাঠিয়েছেন ইহুদিবাদীদেরকে ইরানের হুমকি থেকে বাঁচাতে।

পম্পেওর ওই বক্তব্যের জবাবে জারিফ আজ তাঁর নিজস্ব টুইটারে লিখেছেন: এমনকি ঐশীগ্রন্থ তৌরাতকেও ইরানভীতির কারণেই বিকৃত করা হয়েছে।অথচ স্বয়ং তৌরাত বলছে: ইরানি বাদশাই ইহুদিদেরকে ব্যাবিলনের কারাগার থেকে মুক্তি দিয়েছে।

ইরানি পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, একইভাবে ইরানি বাদশাই ইহুদিদেরকে বংশ নিধনের হাত থেকে সুরক্ষা দিয়েছে।

তিনি বলেন,বংশ নিধনের পরিকল্পনাকারীরা ইরানিদের মাধ্যমে উদ্বুদ্ধ হয়নি।বরং ইরানি বাদশাই ছিল একমাত্র বিদেশি,যাকে 'মাসিহ'হিসেবে অভিহিত করা হয়েছে বলেও তিনি মন্তব্য করেন।

পার্সটুডে/নাসির মাহমুদ/২৩

খবরসহ আমাদের ওয়েবসাইটে প্রকাশিত সব লেখা ফেসবুকে পেতে এখানে ক্লিক করুন এবং নোটিফিকেশনের জন্য লাইক দিন