ইরান-পাকিস্তান সুসম্পর্ক নষ্টের সুযোগ দেওয়া যাবে না: ইরানি রাষ্ট্রদূত
-
মেহদি হুনারদুস্ত
পাকিস্তানে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত মেহদি হুনারদুস্ত বলেছেন, ইরান ও পাকিস্তানের মধ্যে যে সুসম্পর্ক রয়েছে তা নষ্টের সুযোগ কাউকে দেওয়া যাবে না। সতর্ক থাকতে হবে তৃতীয় কোনো পক্ষ যাতে এ ক্ষেত্রে প্রভাব বিস্তার করতে না পারে। তিনি ইসলামাবাদে পাকিস্তানি সাংবাদিকদের সঙ্গে এক বৈঠকে এ কথা বলেছেন।
তিনি আরও বলেছেন, ইরান ও পাকিস্তান হচ্ছে দু'টি বৃহৎ মুসলিম দেশ। গোটা অঞ্চলেই এই দুই প্রতিবেশি দেশের সুসম্পর্কের বিশেষ প্রভাব রয়েছে।
হুনারদুস্ত বলেন, মুসলিম দেশগুলোর সবচেয়ে বড় শত্রু হচ্ছে ইহুদিবাদী ইসরাইল। বর্তমানে যখন মুসলিম দেশগুলোর মধ্যে ঐক্যের প্রয়োজনীয়তা সবচেয়ে বেশি ঠিক সে সময়ই মুসলিম দেশগুলো একে অপরের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। নানা ইস্যুতে এক মুসলিম দেশ অপর মুসলিম দেশের সঙ্গে বিবাদে লিপ্ত রয়েছে।
তবে মুসলিম দেশগুলোর মধ্যে বিরোধের পেছনে তৃতীয় পক্ষ কাজ করছে বলে তিনি উল্লেখ করেন।#
পার্সটুডে/সোহেল আহম্মেদ/২