ইরানের নৌবহরে যুক্ত হবে বেশ কয়েকটি ডেস্ট্রয়ার
-
খানযাদি
ইরানের নৌবাহিনীর প্রধান রিয়ার অ্যাডমিরাল হোসেইন খানযাদি বলেছেন, আগামী কয়েক মাসের মধ্যেই ইরানের নৌবহরে আরও কয়েকটি ডেস্ট্রয়ার যুক্ত হবে। তিনি বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছেন। গত ২১ মার্চ থেকে ইরানে ফার্সি বছর শুরু হয়েছে।
খানযাদি বলেন, চলতি ফার্সি বছরে যেসব ডেস্ট্রয়ার নৌবহরে যুক্ত হবে তার মধ্যে অন্যতম হচ্ছে মৌজ ও পেইকান ক্লাস ডেস্ট্রয়ার। পেইকান ক্লাস ডেস্ট্রয়ার ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ উপযোগী বলে তিনি জানান। তিনি বলেন, দুই ক্লাসেরই বেশ কয়েকটি ডেস্ট্রয়ার তৈরি করা হবে। এছাড়া দামাভান্দ ডেস্ট্রয়ারের সংস্কারকাজ শেষ হতে চলেছে। খুব শিগগিরই তা নৌবহরে যুক্ত হবে।
একইসঙ্গে ডেনা ডেস্টওয়ারও উন্মোচন করা হবে। এটির নির্মাণ শেষ পর্যায়ে রয়েছে।
নৌবাহিনীর প্রধান আরও বলেছেন, তারা এ বছরই নৌবহরে সাবা ক্লাসের মিশকা নৌযান যুক্ত করতে সক্ষম হবেন।
ইরানের নৌবাহিনী ভারত মহাসাগর, এডেন উপসাগর, বাবেল মান্দেব প্রণালী, দক্ষিণ চীন সাগর ও জিব্রালটার প্রণালীতে তৎপর রয়েছে এবং সেখানে ইরানের বাণিজ্যিক জাহাজ ও তেল ট্যাঙ্কারের নিরাপত্তা নিশ্চিত করছে।#
পার্সটুডে/সোহেল আহম্মেদ/১৯