ইমরান খানকে চিঠি লিখেছে সন্ত্রাসবাদের শিকার ইরানি পরিবারগুলো
https://parstoday.ir/bn/news/iran-i69737-ইমরান_খানকে_চিঠি_লিখেছে_সন্ত্রাসবাদের_শিকার_ইরানি_পরিবারগুলো
ইসলামি প্রজাতন্ত্র ইরানের যেসব নাগরিক সন্ত্রাসবাদের শিকার হয়েছেন তাদের পরিবারগুলো পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানকে একটি খোলা চিঠি লিখেছেন। চিঠিতে তারা পাক সীমান্তে নিরাপত্তা আরো জোরদার করা এবং পাকিস্তান-ভিত্তিক সন্ত্রাসীদের বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ নেয়ার আবেদন জানিয়েছেন যাতে এসব সন্ত্রাসী ইরানের ভেতরে হামলা চালাতে না পারে।
(last modified 2026-06-24T09:59:37+00:00 )
এপ্রিল ২১, ২০১৯ ০৯:১৫ Asia/Dhaka
  • সীমান্তে পাকিস্তান ও ইরানি কর্মকর্তাদের সাক্ষাৎ
    সীমান্তে পাকিস্তান ও ইরানি কর্মকর্তাদের সাক্ষাৎ

ইসলামি প্রজাতন্ত্র ইরানের যেসব নাগরিক সন্ত্রাসবাদের শিকার হয়েছেন তাদের পরিবারগুলো পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানকে একটি খোলা চিঠি লিখেছেন। চিঠিতে তারা পাক সীমান্তে নিরাপত্তা আরো জোরদার করা এবং পাকিস্তান-ভিত্তিক সন্ত্রাসীদের বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ নেয়ার আবেদন জানিয়েছেন যাতে এসব সন্ত্রাসী ইরানের ভেতরে হামলা চালাতে না পারে।

ইমরান খান আজ ইরানে দু দিনের সরকারি সফরে যাবেন বলে কথা রয়েছে। তার আগ মুহূর্তে গতকাল (শনিবার) ‘দ্যা হ্যাবিলিয়ান এসোসিয়েশন’ নামে একটি সংগঠন পাক প্রধানমন্ত্রীকে এ চিঠি লিখেছে। পবিত্র মাশহাদ শহর থেকে ইমরান খানের ইরান সফর শুরু হবে।

চিঠিতে বলা হয়েছে, “বর্তমান পরিস্থিতির অপব্যবহার করে এবং সীমান্তে কঠোর নিয়ন্ত্রণ না থাকায় সন্ত্রাসী গোষ্ঠীগুলো মাঝেমধ্যেই ইরানের ভেতরে প্রবেশ করে অন্তর্ঘাতমূলক তৎপরতা চালায় এবং হত্যাকাণ্ড শেষে বিনা বাধায় পাকিস্তানে ফিরে যায়। গত কয়েক বছর ধরে এ অবস্থা চলছে কিন্তু দুর্ভাগ্যজনকভাবে তা প্রতিরোধে কার্যকর ব্যবস্থা নেয়া হয় নি।”

সিস্তান-বালুচিস্তান প্রদেশে সন্ত্রাসী হামলা (ফাইল ফটো)

দ্যা হ্যাবিলিয়ান এসোসিয়েশন বলেছে, “এসব সন্ত্রাসী গোষ্ঠী পাকিস্তানভিত্তিক সন্ত্রাসী গোষ্ঠীর হাতে এখনো ইরানের কয়েকজন সীমান্তরক্ষী আটক রয়েছে এবং সন্ত্রাসী গোষ্ঠীগুলো কতটা মুক্তভাবে কাজ করছে এটা তারাই প্রমাণ।”

গত ১৪ ফেব্রুয়ারি পাকিস্তান সীমান্তে ইরানের সিস্তান-বালুচিস্তান শহরে সন্ত্রাসী হামলায় ইরানের বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি’র ২৭ সদস্য শহীদ হন। এছাড়া, গত অক্টোবর মাসে সন্ত্রাসীরা ইরানের ১২ জন সীমান্তরক্ষীকে অপহরণ করে পাকিস্তানে নিয়ে যায়। ২০১৭ সালের এপ্রিল মাসে পাকিস্তানভিত্তিক সন্ত্রাসীদের অন্য এক হামলায় ইরানের ১০ সীমান্তরক্ষী শহীদ হন। পাকিস্তানের সন্ত্রাসী সংগঠন জয়শুল আদল এসব সন্ত্রাসী হামলার দায় স্বীকার করেছে।#

পার্সটুডে/এসআইবি/২১