মার্কিন তেল নিষেধাজ্ঞা মোকাবেলায় সব বৈধ পন্থা অবলম্বন করা হবে: ইরান
https://parstoday.ir/bn/news/iran-i69886-মার্কিন_তেল_নিষেধাজ্ঞা_মোকাবেলায়_সব_বৈধ_পন্থা_অবলম্বন_করা_হবে_ইরান
ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রতিরক্ষামন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল আমির হাতামি বলেছেন, মার্কিন তেল নিষেধাজ্ঞা মোকাবেলায় সব বৈধ পন্থা অবলম্বন করা হবে। মস্কোয় নিরাপত্তা বিষয়ক এক সম্মেলনের অবকাশে লেবাননের আল-মানার টিভি চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
এপ্রিল ২৭, ২০১৯ ০৫:০৩ Asia/Dhaka
  • মার্কিন তেল নিষেধাজ্ঞা মোকাবেলায় সব বৈধ পন্থা অবলম্বন করা হবে: ইরান

ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রতিরক্ষামন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল আমির হাতামি বলেছেন, মার্কিন তেল নিষেধাজ্ঞা মোকাবেলায় সব বৈধ পন্থা অবলম্বন করা হবে। মস্কোয় নিরাপত্তা বিষয়ক এক সম্মেলনের অবকাশে লেবাননের আল-মানার টিভি চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।

হাতামি আরও বলেন, আমেরিকা কখনোই ইরানের তেল রপ্তানি শূন্যের কোঠায় নামিয়ে আনতে পারবে না। ওয়াশিংটনের সব অন্যায় তৎপরতা সত্ত্বেও তেহরান তেল রপ্তানি অব্যাহত রাখবে।

তিনি বলেন, মার্কিন নিষেধাজ্ঞা সত্ত্বেও তেল রপ্তানির অনেক সুযোগ রয়েছে। ইরানের প্রতিরক্ষামন্ত্রী বরেন, সামরিক ক্ষেত্রসহ সব অঙ্গনেই ইরান স্বনির্ভরতা অর্জন করেছে যদিও ৪০ বছর ধরে মার্কিন নিষেধাজ্ঞা বলবৎ রয়েছে। সম্প্রতি হোয়াইট হাউজ ঘোষণা করেছে, ইরানের তেল রপ্তানির ক্ষেত্রে ৮টি দেশকে যে ছাড় দেওয়া হয়েছিল তা আর প্রত্যাহার করবে তারা। এর আগে ট্রাম্প বলেছিলেন, ইরানের তেল রপ্তানি শূন্যের কোঠায় নামিয়ে আনা হবে।

ইরানের সর্বোচ্চ নেতা

তবে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়িও সম্প্রতি বলেছেন, মার্কিন নিষেধাজ্ঞা সত্ত্বেও তেহরান নিজের প্রয়োজন অনুযায়ী যত ইচ্ছা তত তেল রপ্তানি করবে। কেউ ঠেকাতে পারবে না।#

পার্সটুডে/সোহেল আহম্মেদ/২৭