আমেরিকা ইরানে সরকার পরিবর্তন করতে চায়: বিশ্লেষক
-
ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি
সামরিক ও অর্থনৈতিক চাপ সৃষ্টির মাধ্যমে আমেরিকা ইসলামি প্রজাতন্ত্র ইরানের সরকার ব্যবস্থায় পরিবর্তন আনতে চায়। এজন্য আমেরিকা গোপন কিছু অভিযানও পরিচালনা করার নীতি নিয়েছে। ইরানের ইংরেজি ভাষার টেলিভিশন চ্যানেল প্রেস টিভিকে দেয়া টেলিফোন সাক্ষাৎকারে এসব কথা বলেছেন মার্কিন রাজনৈতিক বিশ্লেষক কিথ প্রেসটন।
গত বুধবার ইরান বলেছে, পারস্য উপসাগর কিংবা অন্য যেকোনো জায়গায় মার্কিন বাহিনীর সঙ্গে ইরানি সেনাদের সংঘর্ষ হতে পারে এবং এ আশংকা যথেষ্ট জোরালো।
এ সম্পর্কে প্রেসটন বলেন, আমেরিকা হয় কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপের মাধ্যমে, না হয় ইরানের বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধ শুরুর মধ্যদিয়ে দেশটির সরকার পরিবর্তনের চেষ্টা করবে। আমেরিকা বিশ্বের বিভিন্ন দেশে নিজের স্বার্থ উদ্ধারের জন্য এ নীতিই অনুসরণ করে আসছে বলেও প্রেসটন মন্তব্য করেন। তিনি বলেন, ইরানে সরকার পরিবর্তনের বিষয়ে মার্কিন প্রশাসন তাদের প্রচেষ্টা জোরদার করতে পারে।
আমেরিকার এ বিশ্লেষক বলেন, সবচেয়ে বড় উদ্বেগের বিষয় হচ্ছে মার্কিন উসকানি। মার্কিন সরকার মধ্য এশিয়াসহ বিভিন্ন দেশে সেনা মোতায়েন করে ইরানকে ঘিরে ফেলার চেষ্টা করছে।#
পার্সটুডে/এসআইবি/৩