হুমকি মোকাবেলায় ইরানের প্রস্তুতি সর্বোচ্চ পর্যায়ে: প্রতিরক্ষামন্ত্রী
https://parstoday.ir/bn/news/iran-i70421-হুমকি_মোকাবেলায়_ইরানের_প্রস্তুতি_সর্বোচ্চ_পর্যায়ে_প্রতিরক্ষামন্ত্রী
ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রতিরক্ষামন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল আমির হাতামি বলেছেন, শত্রুর যেকোনো হুমকি মোকাবেলায় তার দেশের সামরিক প্রস্তুতি সর্বোচ্চ পর্যায়ে রয়েছে।
(last modified 2026-07-21T05:57:31+00:00 )
মে ১৬, ২০১৯ ০৯:৪৪ Asia/Dhaka
  • ইরানের প্রতিরক্ষামন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল আমির হাতামি
    ইরানের প্রতিরক্ষামন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল আমির হাতামি

ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রতিরক্ষামন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল আমির হাতামি বলেছেন, শত্রুর যেকোনো হুমকি মোকাবেলায় তার দেশের সামরিক প্রস্তুতি সর্বোচ্চ পর্যায়ে রয়েছে।

গতকাল (বুধবার) তিনি আরো বলেন, মার্কিন একতরফা নিষেধাজ্ঞা সত্ত্বেও ইরান সর্বোচ্চ পর্যায়ের সামরিক প্রস্তুতি নিতে নক্ষম হয়েছে; এর মাধ্যমে একথা পরিষ্কার হয় যে, শত্রুর নিষেধাজ্ঞা ইরানের সামরিক শক্তি বৃদ্ধিতে কোনো রকমের বাধা সৃষ্টি করতে পারে নি। এমনকি এখন আমেরিকা ও তার আঞ্চলিক পুতুল সরকারগুলো ইরানের সামরিক শক্তিকে স্বীকার করতে বাধ্য হচ্ছে।

 

ইরানি ক্ষেপণাস্ত্র

জেনারেল হাতামি শত্রুদের নানা ব্যর্থ ষড়যন্ত্রের কথা উল্লেখ করে বলেন, বিশেষ করে ইরাক ও সিরিয়ায় উগ্র তাকফিরি সন্ত্রাসীদের পরাজয়ের পর আমেরিকা ও তার আঞ্চিলিক মিত্রদের ভাব-মর্যাদা মারাত্মক বিপর্যয়ের মুখে পড়েছে। এ অবস্থায় আমেরিকা এখন ইরানের জনগণের বিরুদ্ধে অর্থনৈতিক নিষেধাজ্ঞার মাধ্যমে সর্বাত্মক যুদ্ধ শুরু করেছে। কিন্তু ইরানের জনগণ আমেরিকা ও ইহুদিবাদী ফ্রন্টের এই ষড়যন্ত্র ব্যর্থ করে দেবে। #

পার্সটুডে/এসআইবি/১৬