রেখার শেষ প্রান্তে পৌঁছেছে ইরানের শত্রুতা: আইআরজিসি কমান্ডার
https://parstoday.ir/bn/news/iran-i70425-রেখার_শেষ_প্রান্তে_পৌঁছেছে_ইরানের_শত্রুতা_আইআরজিসি_কমান্ডার
ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি’র প্রধান মেজর জেনারেল হোসেইন সালামি বলেছেন, তার দেশের শত্রুরা যদিও জাকজমকপূর্ণ অবস্থায় রয়েছে কিন্তু তারা রেখার শেষ সীমায় পৌঁছে গেছে; তারা ভঙ্গুর অবস্থার মধ্যে রয়েছে।  
(last modified 2026-07-21T05:57:31+00:00 )
মে ১৬, ২০১৯ ১০:৫৯ Asia/Dhaka
  • মেজর জেনারেল হোসেইন সালামি
    মেজর জেনারেল হোসেইন সালামি

ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি’র প্রধান মেজর জেনারেল হোসেইন সালামি বলেছেন, তার দেশের শত্রুরা যদিও জাকজমকপূর্ণ অবস্থায় রয়েছে কিন্তু তারা রেখার শেষ সীমায় পৌঁছে গেছে; তারা ভঙ্গুর অবস্থার মধ্যে রয়েছে।  

গতকাল (বুধবার) আইআরজিসি কমান্ডারদের এক বৈঠকে জেনারেল সালামি এসব কথা বলেন। তিনি বলেন, “ইসলামি বিপ্লবের জন্য এটি চূড়ান্ত মুহূর্ত কারণ শত্রুরা যুদ্ধক্ষেত্রে এসেছে তাদের সমস্ত সক্ষমতা নিয়ে।”

তিনি সতর্ক করে বলেন, শত্রুদের সঙ্গে সর্বাত্মক যুদ্ধের দ্বারপ্রান্তে ইরান। শত্রুরা সব ধরনের উপায় অবলম্বন করে ইরানি জাতিকে ধ্বংস করে দেয়ার চেষ্টা করছে। তবে তারা তাদের লক্ষ্য অর্জন করতে আবারো ব্যর্থ হবে।

মার্কিন বিমানবাহী যুদ্ধজাহাজ আব্রাহাম লিংকন

আমেরিকা সাম্প্রতিক দিনগুলোতে ইরানের কথিত হুমকি মোকাবেলার জন্য মধ্যপ্রাচ্যে বিশেষ করে পারস্য উপসাগরে যুদ্ধজাহাজ ও বি-৫২ বোমারু বিমান মোতায়েন করেছে। শুধু তাই নয় ইরাকে মার্কিন দূতাবাস ও কন্স্যুলেট ভবন থেকে জরুরি নয় -এমন লোকজনক দ্রুত দেশে ফিরিয়ে নিচ্ছে। তবে ইরানি কর্মকর্তারা বলছেন, এসবই আমেরিকার পক্ষ থেকে মনস্তাত্ত্বিক যুদ্ধ; তারা ইরানের সঙ্গে সরসারি সামরিক সংঘাতে জড়াবে না।#

পার্সটুডে/এসআইবি/১৬