জাপানের পর চীন সফরে ইরানের পররাষ্ট্রমন্ত্রী
-
চীনা পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে জারিফ
ইরানের পররাষ্ট্রমন্ত্রী জাওয়াদ জারিফ বেইজিংয়ে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই'র সঙ্গে বৈঠক করেছেন। আজই (শুক্রবার) জাপান সফর শেষে বেইজিংয়ে পৌঁছে তিনি এ বৈঠক করেন।
আজকের বৈঠকে পরমাণু সমঝোতা অনুযায়ী নিজের অধিকার আদায়ে ইরানের সিদ্ধান্তের বিষয়টি গুরুত্ব পেয়েছে।
এছাড়া দ্বিপক্ষীয় সম্পর্ক, আঞ্চলিক ও আন্তর্জাতিক পরিস্থিতি এবং আর্থ-রাজনৈতিক সহযোগিতা জোরদারের নানা দিক নিয়ে দুই মন্ত্রী আলোচনা করেছেন। চীন ইরানের সর্ববৃহৎ বাণিজ্যিক অংশীদার-এ কথা উল্লেখ করে জারিফ সহযোগিতা আরও জোরদারের উপায় খুঁজে বের করার ওপর গুরুত্ব দেন।
ইরানের পররাষ্ট্রমন্ত্রী জাপান সফর শেষে আজ চীন পৌঁছান। চীনের বেইজিং বিমান বন্দরে তিনি বলেছেন, পরমাণু সমঝোতা বাস্তবায়নের ক্ষেত্রে আন্তর্জাতিক সমাজকে জোরালো ও কার্যকরি পদক্ষেপ নিতে হবে।
কেবল চীন ও রাশিয়া পরমাণু সমঝোতা বাস্তবায়নে সহযোগিতা করছে বলে তিনি জানান। এর আগে তিনি পরমাণু সমঝোতায় দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়ন না করায় ইউরোপের সমালোচনা করেন।#
পার্সটুডে/সোহেল আহম্মেদ/১৭
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।