আজ পাকিস্তান সফরে যাচ্ছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী
-
জারিফ (বামে) ও কোরেশি (ডানে)
ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ আজ (বৃহস্পতিবার) পাকিস্তান সফরে যাচ্ছেন। ইসলামাবাদে তিনি পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কোরেশিসহ দেশটির পদস্থ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন।
পাক কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে আঞ্চলিক ও আন্তর্জাতিক পরিস্থিতিসহ দ্বিপক্ষীয় সম্পর্কের নানা দিক নিয়ে মতবিনিময় করবেন। পাকিস্তানে পররাষ্ট্রমন্ত্রী হিসেবে এটি হবে তার দশম সফর।
পাকিস্তানের গণমাধ্যমে জারিফের এবারের সফর বেশ গুরুত্ব পাচ্ছে। দৈনিক নেশন লিখেছে, আঞ্চলিক সমস্যা সমাধানে দুই দেশ নিজেদের পরিকল্পনা শেয়ার করতে পারে এবং সে অনুযায়ী ব্যবস্থা নিতে পারে।
ইরান ও আমেরিকার মধ্যে চলমান উত্তেজনা নিরসনেও পাকিস্তান ভূমিকা রাখতে পারে বলে পত্রিকাটি মন্তব্য করেছে। দৈনিক নেশন বলছে, এই অঞ্চলে কোনো যুদ্ধ বাধলে সব পক্ষই ক্ষতিগ্রস্ত হবে। এ কারণে যেকোনো সংঘাত ঠেকাতে সবারই সোচ্চার হওয়া উচিত।#
পার্সটুডে/সোহেল আহম্মেদ/২৩
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।