ইউরেনিয়ামের মজুদ বাড়িয়ে পরমাণু সমঝোতা লঙ্ঘন করিনি: ইরান
https://parstoday.ir/bn/news/iran-i71651-ইউরেনিয়ামের_মজুদ_বাড়িয়ে_পরমাণু_সমঝোতা_লঙ্ঘন_করিনি_ইরান
ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ বলেছেন, তার দেশ পাশ্চাত্যের সঙ্গে স্বাক্ষরিত পরমাণু সমঝোতা অনুসরণ করেই সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ বাড়িয়েছে। তিনি গতরাতে (সোমবার রাতে) নিজের অফিসিয়াল টুইটার পেজে দেয়া এক পোস্টে এ তথ্য জানিয়েছেন।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জুলাই ০২, ২০১৯ ০১:৪৪ Asia/Dhaka
  • ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ
    ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ

ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ বলেছেন, তার দেশ পাশ্চাত্যের সঙ্গে স্বাক্ষরিত পরমাণু সমঝোতা অনুসরণ করেই সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ বাড়িয়েছে। তিনি গতরাতে (সোমবার রাতে) নিজের অফিসিয়াল টুইটার পেজে দেয়া এক পোস্টে এ তথ্য জানিয়েছেন।

জারিফ সোমবার বিকেলে এক বক্তব্যে জানিয়েছিলেন, তার দেশ সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ ৩০০ কেজির সীমা বাড়িয়েছে। এর কিছুক্ষণ পর আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা বা আইএইএ ভিয়েনায় একথার সত্যতা নিশ্চিত করে। এ তথ্য প্রকাশের পর কোনো কোনো পশ্চিমা দেশ এ ব্যাপারে ক্ষোভ প্রকাশ করে।

জারিফের টুইটার পোস্ট

এর জবাবে ইরানের পররাষ্ট্রমন্ত্রী তার টুইটার পোস্টে বলেন, পরমাণু সমঝোতার ৩৬ নম্বর ধারায় বলা হয়েছে, এক পক্ষ এ সমঝোতা লঙ্ঘন করলে অন্য পক্ষ এতে দেয়া প্রতিশ্রুতির বাস্তবায়ন স্থগিত রাখতে পারে।

জারিফ বলেন, আমেরিকা পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে যাওয়ার পর ইরান ইউরোপীয় দেশগুলোকে এ সমঝোতা বাস্তবায়নের জন্য কয়েক সপ্তাহ সময় দেয়। কিন্তু ৬০ সপ্তাহ পরও তারা তা বাস্তবায়ন না করার পর ইরান ৩৬ নম্বর ধারা মেনেই সমৃদ্ধ ইউরেনিয়াম মজুদের সীমা ছাড়িয়েছে।  ইউরোপীয়রা তাদের প্রতিশ্রুতি বাস্তবায়ন করলে ইরানও তার মজুদের পরিমাণ ৩০০ কেজির নীচে নামিয়ে আনবে বলে তিনি উল্লেখ করেন।#

পার্সটুডে/মো. মুজাহিদুল ইসলাম/২