কাশ্মীরীদের সঙ্গে সংঘাত থেকে বিরত থাকুন: ভারতকে আয়াতুল্লাহ কেরমানির হুঁশিয়ারি
https://parstoday.ir/bn/news/iran-i72658-কাশ্মীরীদের_সঙ্গে_সংঘাত_থেকে_বিরত_থাকুন_ভারতকে_আয়াতুল্লাহ_কেরমানির_হুঁশিয়ারি
ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রভাবশালী আলেম আয়াতুল্লাহ মোহাম্মদ আলী মোভাহেদি কেরমানি বলেছেন, "জম্মু-কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিলের মাধ্যমে ভারত একটি ঘৃণ্য পদক্ষেপ নিয়েছে। আমি ভারতকে সতর্ক করে দিয়ে বলছি মুসলমানদের সঙ্গে সংঘাত থেকে বিরত থাকুন। কারণ তা আপনাদের নিজের এমনকি গোটা অঞ্চলের জন্য কল্যাণকর নয়।"  
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
আগস্ট ০৯, ২০১৯ ১২:৫০ Asia/Dhaka
  • আয়াতুল্লাহ কেরমানি
    আয়াতুল্লাহ কেরমানি

ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রভাবশালী আলেম আয়াতুল্লাহ মোহাম্মদ আলী মোভাহেদি কেরমানি বলেছেন, "জম্মু-কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিলের মাধ্যমে ভারত একটি ঘৃণ্য পদক্ষেপ নিয়েছে। আমি ভারতকে সতর্ক করে দিয়ে বলছি মুসলমানদের সঙ্গে সংঘাত থেকে বিরত থাকুন। কারণ তা আপনাদের নিজের এমনকি গোটা অঞ্চলের জন্য কল্যাণকর নয়।"  

আজ তেহরানে জুমার নামাজের প্রধান জমায়েতে তিনি এ কথা বলেন। আয়াতুল্লাহ কেরমানি আরও বলেন, আমেরিকা শত চেষ্টা করেও ইসলামী বিপ্লবের পতন ঘটাতে পারেনি কিন্তু বিশ্বে তাদের কর্তৃত্বই ভেঙে পড়েছে।

তিনি আরও বলেন, আমেরিকা হচ্ছে বিশ্ব সাম্রাজ্যবাদের জ্বলন্ত উদাহরণ। আন্তর্জাতিক চুক্তিগুলো থেকে একতরফাভাবে সরে গিয়ে আমেরিকা প্রমাণ করছে তারা কোনো প্রতিশ্রুতি রক্ষা করে না।

আয়াতুল্লাহ কেরমানি আরো বলেন, গত ২০ জুন ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি মার্কিন ড্রোন ভূপাতিত করার মাধ্যমে প্রমাণ করেছে ইরানের শক্তি বেড়েছে এবং ইরানে হামলা করার ক্ষমতা আমেরিকার নেই।

ইয়েমেন প্রসঙ্গে তিনি বলেন, ইয়েমেনের প্রতিরোধকামী জনতার কাছে হেরে গেছে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত। তারা এখন ইয়েমেনের চোরাবালি থেকে বেরিয়ে যাওয়ার চেষ্টা করছে।#

পার্সটুডে/সোহেল আহম্মেদ/৯

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।