কাশ্মীরে হত্যা বন্ধের দাবিতে তেহরানে জাতিসংঘ দপ্তরের সামনে বিক্ষোভ
ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে মানুষ হত্যার প্রতিবাদে ইরানের ছাত্রছাত্রীরা তেহরানে জাতিসংঘ দপ্তরের সামনে বিক্ষোভ করেছে। গতকাল (রোববার) বিকেলে ইরানের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও ধর্মীয় শিক্ষাকেন্দ্রের ছাত্র-ছাত্রীরা এতে অংশ নেয়।
এ সময় তারা কাশ্মীরে মুসলিম হত্যার বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেয় এবং হত্যা-নির্যাতন বন্ধের দাবি সম্বলিত প্ল্যাকার্ড বহন করে।
এ সময় তারা জাতিসংঘ এবং আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলোকে কাশ্মীরিদের সমর্থনে এগিয়ে আসার আহ্বান জানান। তারা বলেন, ভারত সরকার কাশ্মীরি জনগণের ওপর প্রকাশ্যে জুলুম-নির্যাতন চালাচ্ছে, অবিলম্বে তা বন্ধ করতে হবে।
গত ৫ আগস্ট বিশেষ কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিল করে সেখানে কারফিউ জারি করে রেখেছে ভারত সরকার।#
পার্সটুডে/এসএ/১৯
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।