সন্ত্রাসের বিরুদ্ধে লড়াই করা সরকারের কর্তব্য: রুহানি
https://parstoday.ir/bn/news/iran-i7366-সন্ত্রাসের_বিরুদ্ধে_লড়াই_করা_সরকারের_কর্তব্য_রুহানি
ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি বলেছেন, সন্ত্রাসবাদ এবং তাকফিরি সন্ত্রাসীগোষ্ঠী দায়েশসহ সব সন্ত্রাসের বিরুদ্ধে লড়াই করা হলো মধ্যপ্রাচ্যে এবং বিশ্বের সব দায়িত্বশীল সরকারের গুরুত্বপূর্ণ কর্তব্য।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
এপ্রিল ২১, ২০১৬ ০৮:০৭ Asia/Dhaka
  • সন্ত্রাসের বিরুদ্ধে লড়াই করা সরকারের কর্তব্য: রুহানি

ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি বলেছেন, সন্ত্রাসবাদ এবং তাকফিরি সন্ত্রাসীগোষ্ঠী দায়েশসহ সব সন্ত্রাসের বিরুদ্ধে লড়াই করা হলো মধ্যপ্রাচ্যে এবং বিশ্বের সব দায়িত্বশীল সরকারের গুরুত্বপূর্ণ কর্তব্য।

ইরাকি প্রধানমন্ত্রী হায়দার আল-আবাদির সঙ্গে ফোনালাপে এ কথা বলেন তিনি। ফোনালাপের সময় সন্ত্রাসবাদ বিরোধী লড়াইয়ের ক্ষেত্রে কোনো কোনো সরকারের দ্বিমুখী নীতির বিষয়েও আলোকপাত করেন রুহানি। তিনি বলেন, কোনো কোনো দেশ সন্ত্রাসবাদ বিরোধী লড়াইের ভান করছে কিন্তু দুর্ভাগ্যক্রমে তারা দায়েশকে সামরিক সহায়তা যুগিয়ে এবং দায়েশের কাছ থেকে তেল কিনে বরং সন্ত্রাসবাদকে জোরদার করছে। এ ছাড়া, ইরাকের নিরাপত্তা এবং স্থিতিশীলতাকে ইরান নিজের নিরাপত্তা এবং স্থিতিশীলতা হিসেবে গণ্য করে বলেও আবাদিকে জানান রুহানি।

অন্যদিকে প্রেসিডেন্ট রুহানিকে ইরাকের সর্বশেষ রাজনৈতিক এবং নিরাপত্তা পরিস্থিতি সম্পর্কে অবহিত করেন ইরাকি প্রধানমন্ত্রী। দায়েশকে ইরাক ও বিশ্বের জন্য হুমকি হিসেবে অভিহিত করে প্রধানমন্ত্রী আবাদি বলেন, দায়েশ বিরোধী সহযোগিতা বিস্তারের মধ্য দিয়ে মধ্যপ্রাচ্য এবং বিশ্ব উভয়ই উপকার হবে।#

মূসা রেজা/২১