চালকবিহীন গাড়ী তৈরির লক্ষ্যে কাজ শুরু করছে ইরান
https://parstoday.ir/bn/news/iran-i74315-চালকবিহীন_গাড়ী_তৈরির_লক্ষ্যে_কাজ_শুরু_করছে_ইরান
চালকবিহীন গাড়ী তৈরির লক্ষ্যে কাজ শুরু করছে ইসলামি প্রজাতন্ত্র ইরান।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
অক্টোবর ০৮, ২০১৯ ১৫:০৭ Asia/Dhaka
  • চালকবিহীন গাড়ী তৈরির লক্ষ্যে কাজ শুরু করছে ইরান

চালকবিহীন গাড়ী তৈরির লক্ষ্যে কাজ শুরু করছে ইসলামি প্রজাতন্ত্র ইরান।

ইরানের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রী মোহাম্মাদ অযারি জাহরোমি এক টুইটে লিখেছেন, "আমাদের তরুণরা সব সময় সর্বোত্তমটিই অর্জন করে থাকে। আমি টেলিযোগাযোগ গবেষণা কেন্দ্রকে বলেছি বিশ্ববিদ্যালয়গুলোর সহযোগিতায় তারা যেন চালকবিহীন গাড়ী নির্মাণ প্রযুক্তির উন্নয়ন ঘটায়। কারণ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং ডেটার ক্ষেত্রে আমরা কোনো দিক থেকেই পিছিয়ে নেই। এখন কেবল পণ্য উৎপাদন বাকি।" 

এছাড়া খুব শিগগিরই ফাইভ জি আসছে বলে তিনি জানান।

জাহরোমি

এর আগে শনিবার মোহাম্মাদ জাওয়াদ অযারি জাহরোমি জানিয়েছেন, তারা মহাকাশে একজন নভোচারী পাঠাবেন।  তিনি বলেন, ইরানের মহাকাশ সংস্থা অন্যান্য দেশের সহযোগিতায় একজন ইরানি নভোচারীকে মহাকাশে পাঠানো হবে।

এছাড়া, ২০২১ সালের মধ্যে একটি উচ্চ ক্ষমতাসম্পন্ন স্যাটেলাইট বা কৃত্রিম উপগ্রহ পাঠানো হবে যা পৃথিবীর এক মিটার দৈর্ঘ্যের বস্তুকে শনাক্ত করতে পারবে। এটি হাই-রেজ্যুলেশনের ছবি কেন্দ্রে পাঠাবে।#

পার্সটুডে/সোহেল আহম্মেদত/৮

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।