পারস্য উপসাগরে নিরাপত্তা রক্ষার ক্ষেত্রে ইরানের ভূমিকা মৌলিক: সর্বোচ্চ নেতা
-
ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী
ইসলামি প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী বলেছেন, পারস্য উপসাগরের নিরাপত্তা রক্ষার ক্ষেত্রে ইরানের ভূমিকা মৌলিক। তিনি আরো বলেন, এ অঞ্চলের জনগণের জন্য যা কিছু কল্যাণকর, বিদেশি সেনাদের উপস্থিতি তার জন্য ঝুঁকিপূর্ণ। গতকাল (বুধবার) আয়াতুল্লাহ আলী খামেনেয়ী ধারাবাহিক টুইটার পোস্টে এসব কথা বলেন।
ইরানের সর্বোচ্চ নেতা বলেন, “এ অঞ্চলে বসবাসকারী লোকজন পারস্য উপসাগরের মালিক এবং এখানকার নিরাপত্তা রক্ষার দায়িত্ব তাদেরই। পারস্য উপসাগরের দীর্ঘ উপকূল যেহেতু ইরানের সাথে সংযুক্ত সেক্ষেত্রে এখানকার নিরাপত্তা রক্ষার মূল দায়িত্ব ইরানের এবং আল্লার রহমতে আমরা সে দায়িত্ব পালন করবো। এটা আমাদের ঐতিহাসিক ভৌগোলিক এবং আঞ্চলিক দায়িত্ব।” জাতীয় পারস্য উপসাগর দিবস উপলক্ষে ইরানের সর্বোচ্চ নেতা ধারাবাহিক টুইটার পোস্ট দেন।
তিনি পরিষ্কার করে বলেন, যতক্ষণ পর্যন্ত বিদেশি সেনারা পারস্য উপসাগরে উপস্থিত আছে ততক্ষণ পর্যন্ত জ্ঞানপূর্ণ এবং সম্মিলিতভাবে যৌক্তিক কোন নীতি যা এ অঞ্চলের জনগণের স্বার্থ রক্ষা করবে তা অর্জন করা সম্ভব নয়।
এর আগে গতকাল দিনের প্রথম দিকে ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি আমেরিকাকে সতর্ক করে বলেন, এটি পারস্য উপসাগর; এটি নিউইয়র্ক উপসাগর নয়। আমেরিকা যখন পারস্য উপসাগরে ইরানের সঙ্গে সংঘাত সৃষ্টির পাঁয়তারা করছে তখন ইরানের প্রেসিডেন্ট এই বক্তব্য দিলেন।#
পার্সটুডে/এসআইবি/৩০
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।