মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার কোনো সম্ভাবনা নেই: ইরানের পররাষ্ট্রমন্ত্রী
https://parstoday.ir/bn/news/iran-i79809-মার্কিন_যুক্তরাষ্ট্রের_সঙ্গে_আলোচনার_কোনো_সম্ভাবনা_নেই_ইরানের_পররাষ্ট্রমন্ত্রী
ইসলামি প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার কোনো সম্ভাবনা নেই,কারণ তাদেরকে বিশ্বাস করা যায় না। তিনি আজ (মঙ্গলবার) সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে একথা বলেন।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
মে ১২, ২০২০ ১০:১৯ Asia/Dhaka
  • মোহাম্মাদ জাওয়াদ জারিফ
    মোহাম্মাদ জাওয়াদ জারিফ

ইসলামি প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার কোনো সম্ভাবনা নেই,কারণ তাদেরকে বিশ্বাস করা যায় না। তিনি আজ (মঙ্গলবার) সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে একথা বলেন।

মোহাম্মদ জাওয়াদ জারিফ আরো বলেন, মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার কোনো প্রশ্নই আসে না। মার্কিন সরকার এরইমধ্যে এটা প্রমাণ করেছে যে, তাদের সাথে আলোচনা করে কোন লাভ নেই এবং তাদের আলোচনার ফলাফলের উপরও নির্ভর করা যায় না।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, মোটামুটি গোটা বিশ্বই এখন এই সিদ্ধান্তে পৌঁছেছে যে, আমেরিকার সঙ্গে চুক্তি বা সমঝোতা করে কোনো লাভ নেই, কারণ আমেরিকা চাইলেই যে কোনো মুহূর্তে চুক্তি লংঘন করতে পারে অথবা তা থেকে বেরিয়ে যেতে পারে। জারিফ বলেন, আমেরিকার বর্তমান সরকারের উচিত অজুহাত সৃষ্টির পরিবর্তে নিজের আচরণে সংশোধন আনা।

দীর্ঘ ৪০ বছর ধরে  মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে ইসলামি প্রজাতন্ত্র ইরানের সম্পর্ক ছিন্ন রয়েছে। আমেরিকার বিদ্বেষী আচরণের কারণে ইরান ওয়াশিংটনের সঙ্গে আলোচনার বিরোধী।

এছাড়া ছয় জাতিগোষ্ঠীর সঙ্গে ইরানের পরমাণু কর্মসূচি ইস্যুতে স্বাক্ষরিত সমঝোতা থেকেও একতরফাভাবে আমেরিকা বেরিয়ে গেছে। এর ফলে আমেরিকার প্রতি আস্থা রাখার আর কোনো কারণ দেখছে না ইরান।#

পার্সটুডে/এসএ/১২

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।