ইরানের শহীদ সেনাদের জানাজা অনুষ্ঠান সম্পন্ন
-
শহীদ সেনাদের জানাযা সম্পন্ন
পারস্য উপসাগরের নিজস্ব পানিসীমায় মহড়া চালাতে গিয়ে দুর্ঘটনার শিকার ইসলামি প্রজাতন্ত্র ইরানের যুদ্ধজাহাজের শহীদ ১৯ সেনার জানাযা সম্পন্ন হয়েছে। কোনারাক লজিস্টিক্যাল অ্যান্ড সাপোর্ট ভেসেল গত রোববার এ দুর্ঘটনার শিকার হয়।
দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় বন্দরনগরী চবাহারে অনুষ্ঠিত আজকের জানাজায় ইরানের সামরিক বাহিনীর শীর্ষ পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এছাড়া, বেশ কয়েকজন শীর্ষ পর্যায়ের বেসামরিক কর্মকর্তা উপস্থিত ছিলেন এ অনুষ্ঠানে। তবে করোনাভাইরাসের প্রাদুর্ভাবের মধ্যে সামাজিক দূরত্ব বজায় রাখার নিয়ম রক্ষা করা হয় এ অনুষ্ঠানে। রোববারের ওই ঘটনায় আরো অন্তত ১৫ সেনা আহত হয়েছেন।
ইরানের নৌবাহিনীর জনসংযোগ বিভাগ গতকাল এক বিবৃতিতে বলেছে, এরইমধ্যে দুর্ঘটনাস্থলে বিশেষজ্ঞরা পৌঁছেছেন এবং ঘটনার কারণ অনুসন্ধান করছেন। এ বিষয়ে পূর্ণাঙ্গ প্রতিবেদন আসার আগ পর্যন্ত যেকোনো ধরনের মন্তব্য বা জল্পনা ছড়ানো থেকে বিরত থাকার জন্য সবার প্রতি আহ্বান জানানো হয়েছে।#
পার্সটুডে/এসআইবি/১২