তেহরানের আকাশে বলয়গ্রাস সূর্যগ্রহণ
বছরের প্রথম বলয়গ্রাস সূর্যগ্রহণ ইরান ও বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশে দেখা গেছে। ইরানের রাজধানী তেহরানে সূর্যগ্রহণ শুরু হয় ৯:০৫ মিনিটে আর শেষ হয় ১১:৩৭ মিনিটে। বলয়গ্রাস সূর্যগ্রহণ বলতে বোঝায় সূর্যের ওপর চাঁদের ছায়া। কিন্তু সেটা সূর্যকে সম্পূর্ণরূপে ঢাকতে পারবে না। চারপাশে লাল আলোর রিং বা বলয় দেখা যায়।
সকাল ৯টা ৪৬ মিনিট ৬ সেকেন্ডে কঙ্গোর ইম্পফোল্ডো শহরে সূর্যগ্রহণ শুরু হয়। কেন্দ্রীয় গ্রহণ শুরু হয় কঙ্গোর বোমা শহরে সকাল ১০টা ৪৮ মিনিট ৩০ সেকেন্ডে। সর্বোচ্চ গ্রহণ ভারতের যোশীমঠ শহরে দেখা গেছে ১২টা ৪০ মিনিট ৬ সেকেন্ডে। কেন্দ্রীয় গ্রহণ শেষ ফিলিপিনের সামার শহরে দুপুর ২টা ৩১ মিনিট ৪২ সেকেন্ডে। আর সূর্যগ্রহণ শেষ ফিলিপিনের মিন্দানাও শহরে বিকেল ৩টা ৩৪ মিনিটে।#
পার্সটুডে/মো.আবুসাঈদ/২২
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।