ইসরাইলের প্রতি আমেরিকা সমর্থনের কারণে নিরাপত্তা পরিষদ দুর্বল হয়েছে: ইরান
https://parstoday.ir/bn/news/iran-i80934-ইসরাইলের_প্রতি_আমেরিকা_সমর্থনের_কারণে_নিরাপত্তা_পরিষদ_দুর্বল_হয়েছে_ইরান
জাতিসংঘে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত মাজিদ তাখতে রাভাঞ্চি বলেছেন, ইহুদিবাদী ইসরাইলের প্রতি মার্কিন সরকারের অব্যাহত সমর্থনের কারণে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ দুর্বল এবং অকার্যকর হয়ে পড়েছে। বিশেষ করে তেল আবিবের সম্প্রসারণকামী নীতি মোকাবেলার ক্ষেত্রে নিরাপত্তা পরিষদ অকার্যকর হয়েছে।
(last modified 2026-07-21T05:57:31+00:00 )
জুন ২৫, ২০২০ ০২:৩৪ Asia/Dhaka
  • মাজিদ তাখতে রাভাঞ্চি
    মাজিদ তাখতে রাভাঞ্চি

জাতিসংঘে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত মাজিদ তাখতে রাভাঞ্চি বলেছেন, ইহুদিবাদী ইসরাইলের প্রতি মার্কিন সরকারের অব্যাহত সমর্থনের কারণে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ দুর্বল এবং অকার্যকর হয়ে পড়েছে। বিশেষ করে তেল আবিবের সম্প্রসারণকামী নীতি মোকাবেলার ক্ষেত্রে নিরাপত্তা পরিষদ অকার্যকর হয়েছে।

মাজিদ তাখতে রাভাঞ্চি বলেন, গত ৭০ বছর ধরে আমেরিকা সর্বাত্মকভাবে দখলদারিত্ব এবং সম্প্রসারণকামী বেআইনি নীতিকে সমর্থন দিয়ে এসেছে যার কারণে ইসরাইল আন্তর্জাতিক আইনের সমস্ত মৌলিক নীতিগুলো লঙ্ঘন করতে সাহস পাচ্ছে। তেলআবিব দফায় দফায় জাতিসংঘের সনদ এবং আন্তর্জাতিক প্রতিশ্রুতি ভঙ্গ করে চলেছে।

ইরানের রাষ্ট্রদূত আরো বলেন, জাতিসংঘ নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যপদের অপব্যবহার করে আমেরিকা ইসরাইল সরকারের অপরাধযজ্ঞ সম্পূর্ণভাবে এবং ধারাবাহিকভাবে সমর্থন দিয়ে এসেছে। এতেই জাতিসংঘ নিরাপত্তা পরিষদ দুর্বল এবং অকার্যকর হয়েছে।

গতকাল বুধবার জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ফিলিস্তিন ইস্যুতে এক ভার্চুয়াল বৈঠকে মাজিদ তাখতে রাভাঞ্চি এসব কথা বলেছেন। তিনি বলেন, আমেরিকার উৎসাহ এবং সমর্থন নিয়েই ইহুদিবাদী ইসরাইল ফিলিস্তিনের জনগণের মৌলিক অধিকার এবং আন্তর্জাতিক আইন লংঘনসহ সব রকমের মানবিকতা এবং নৈতিকতা লঙ্ঘন করেছে করে চলেছে।#

পার্সটুডে/এসআইবি/২৫