পারস্য উপসাগরে মার্কিন বাহিনীর তৎপরতা সার্বক্ষণিক পর্যবেক্ষণে রয়েছে: ইরান
https://parstoday.ir/bn/news/iran-i81184-পারস্য_উপসাগরে_মার্কিন_বাহিনীর_তৎপরতা_সার্বক্ষণিক_পর্যবেক্ষণে_রয়েছে_ইরান
ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি’র নৌ ইউনিটের প্রভাবশালী কমান্ডার আব্বাস গোলামশাহি বলেছেন, পারস্য উপসাগরে মার্কিন সেনাদের তৎপরতা সার্বক্ষণিক পর্যবেক্ষণ রয়েছে। যেকোনো ধরনের আগ্রাসনের দাঁতভাঙ্গা জবাব দিতে ইরানের সশস্ত্র বাহিনী প্রস্তুত রয়েছে।
(last modified 2026-03-01T10:43:34+00:00 )
জুলাই ০৪, ২০২০ ১৬:৩৮ Asia/Dhaka
  • আব্বাস গোলামশাহি
    আব্বাস গোলামশাহি

ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি’র নৌ ইউনিটের প্রভাবশালী কমান্ডার আব্বাস গোলামশাহি বলেছেন, পারস্য উপসাগরে মার্কিন সেনাদের তৎপরতা সার্বক্ষণিক পর্যবেক্ষণ রয়েছে। যেকোনো ধরনের আগ্রাসনের দাঁতভাঙ্গা জবাব দিতে ইরানের সশস্ত্র বাহিনী প্রস্তুত রয়েছে।

তিনি আরো বলেন, বর্তমানে পারস্য উপসাগরে মার্কিনীরা খুব ভালো অবস্থায় নেই। তারা এখন চাইলেই কোন অঘটন ঘটাতে পারবে না।

৩২ বছর আগে পারস্য উপসাগরের আকাশে ইরানের যাত্রীবাহী বিমান ধ্বংসের কথা স্মরণ করে তিনি বলেন, এখন পরিস্থিতির পরিবর্তন হয়েছে। এখন তারা এ ধরণের ঘটনার জন্ম দেবে না। আইআরজিসি এই কমান্ডার বলেন, ইরানের সশস্ত্র বাহিনী এখন পারস্য উপসাগরে অনেক বেশি শক্তিশালী এবং মার্কিনীরা এখন এ ধরণের অপরাধের পরিণতির কথা ভালো করেই জানে।  

আব্বাস গোলামশাহি আরও বলেন, আমরা ইরানি জাতিকে এটা বলতে চাই শহীদেরা আমাদের গর্ব এবং সবসময় তাদের আত্মত্যাগের কথা আমাদের মাথায় রয়েছে। তাদের প্রতি আমাদের সর্বোচ্চ শ্রদ্ধা রয়েছে এবং আমরা সব সময় শহীদদের পথ অনুসরণ করছি। আমরা কখনও এই পথ থেকে সরে যাব না।#

পার্সটুডে/সোহেল আহম্মেদ/৪

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।