সুইস পররাষ্ট্রমন্ত্রীর তেহরান সফরের সঙ্গে ইরান-আমেরিকা ইস্যুর কোনো সম্পর্ক নেই: মুখপাত্র
https://parstoday.ir/bn/news/iran-i82877-সুইস_পররাষ্ট্রমন্ত্রীর_তেহরান_সফরের_সঙ্গে_ইরান_আমেরিকা_ইস্যুর_কোনো_সম্পর্ক_নেই_মুখপাত্র
ইসলামি প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাঈদ খাতিবজাদেহ বলেছেন, সুইজারল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী ইগ্নাজিও ক্যাসিসের তেহরান সফরের সঙ্গে ইরান এবং আমেরিকা ইস্যুর কোনো সম্পর্ক নেই। আজ (সোমবার) পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্রিফিংয়ে এ কথা বলেন তিনি।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
সেপ্টেম্বর ০৭, ২০২০ ১৩:১৭ Asia/Dhaka
  • ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাঈদ খাতিবজাদেহ
    ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাঈদ খাতিবজাদেহ

ইসলামি প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাঈদ খাতিবজাদেহ বলেছেন, সুইজারল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী ইগ্নাজিও ক্যাসিসের তেহরান সফরের সঙ্গে ইরান এবং আমেরিকা ইস্যুর কোনো সম্পর্ক নেই। আজ (সোমবার) পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্রিফিংয়ে এ কথা বলেন তিনি।

খাতিবজাদেহ জানান, সুইজারল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রীর তেহরান সফর ছিল রুটিন সফর যা আরো আগে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল কিন্তু প্রাণঘাতী করোনাভাইরাসের মহামারীর কারণে এ সফর পিছিয়ে যায়। তিনি বলেন, সুইজারল্যান্ডের সঙ্গে ইরানের অত্যন্ত সুন্দর সম্পর্ক রয়েছে।

ইরানি পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন সুইস পররাষ্ট্রমন্ত্রী (বামে)

সুইস পররাষ্ট্রমন্ত্রীর তেহরান সফর নিয়ে গণমাধ্যমের নানা জল্পনা সম্পর্কে ইরানি পররাষ্ট্র মন্ত্রণালয় মুখপাত্র বলেন, “ওয়াশিংটনের ব্যাপারে আমাদের নীতি আগের মতোই রয়েছে এবং ইসলামি প্রজাতন্ত্র ইরানের বিরুদ্ধে আমেরিকা চাপ সৃষ্টির কোনো সুযোগ হাতছাড়া করছে না।”

১৯৭৯ সালে ইসলামি বিপ্লব সফল হওয়ার পরপরই আমেরিকার সঙ্গে ইরানের কূটনৈতিক সম্পর্ক ছিন্ন হয়ে যায়। বর্তমানে ইরানে মার্কিন স্বার্থ দেখাশোনা করে সুইজারল্যান্ডের দূতাবাস।#

পার্সটুডে/এসআইবি/৭