মার্কিন কর্মকর্তারা বলছেন ইরানি বিজ্ঞানী হত্যায় ইসরাইল জড়িত: নিউ ইর্ক টাইমস
https://parstoday.ir/bn/news/iran-i84943-মার্কিন_কর্মকর্তারা_বলছেন_ইরানি_বিজ্ঞানী_হত্যায়_ইসরাইল_জড়িত_নিউ_ইর্ক_টাইমস
ইরানের খ্যাতিমান পদার্থবিজ্ঞানি মোহসেন ফাখরিযাদে হত্যাকাণ্ডের ঘটনায় ইহুদিবাদী ইসরাইল জড়িত বলে তিনজন মার্কিন কর্মকর্তা জানিয়েছেন। এ খবর দিয়েছে আমেরিকার প্রভাবশালী পত্রিকা ‘দৈনিক নিউইয়র্ক টাইমস’। আমেরিকার তিন কর্মকর্তার মধ্যে দুজন গোয়েন্দা কর্মকর্তা রয়েছেন।
(last modified 2026-07-21T05:57:31+00:00 )
নভেম্বর ২৮, ২০২০ ০৪:২৪ Asia/Dhaka
  • ইরান সম্পর্কিত প্রেজেন্টেশনের সময় বিজ্ঞানী ফাখরিযাদের নাম দেখাচ্ছেন নেতানিয়াহু
    ইরান সম্পর্কিত প্রেজেন্টেশনের সময় বিজ্ঞানী ফাখরিযাদের নাম দেখাচ্ছেন নেতানিয়াহু

ইরানের খ্যাতিমান পদার্থবিজ্ঞানি মোহসেন ফাখরিযাদে হত্যাকাণ্ডের ঘটনায় ইহুদিবাদী ইসরাইল জড়িত বলে তিনজন মার্কিন কর্মকর্তা জানিয়েছেন। এ খবর দিয়েছে আমেরিকার প্রভাবশালী পত্রিকা ‘দৈনিক নিউইয়র্ক টাইমস’। আমেরিকার তিন কর্মকর্তার মধ্যে দুজন গোয়েন্দা কর্মকর্তা রয়েছেন।

গতকাল (শুক্রবার) ইরানের রাজধানী তেহরানের কাছে বিখ্যাত বিজ্ঞানী ও গবেষককে সন্ত্রাসী হামলার মাধ্যমে শহীদ করা হয়।

নিউ ইয়র্ক টাইমস বলছে, “এই হত্যাকাণ্ডের কথা আমেরিকা আগে থেকে কতটুকু জানতো তা পরিষ্কার নয় তবে ইসরাইল ও আমেরিকা নানা বিষয়ে গোয়েন্দা তথ্য শেয়ার করে থাকে।”

শহীদ বিজ্ঞানী মোহসেন ফাখরিযাদে  

হত্যাকাণ্ডের সঙ্গে ইসরাইল জড়িত বলে ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ প্রথম থেকেই জোরালো সন্দেহ প্রকাশ করেছেন। তিনি আন্তর্জাতিক সম্প্রদায়কে বিশেষ করে ইউরোপীয় ইউনিয়নকে দ্বিমুখী নীতি পরিহার করে লজ্জাজনক এ হত্যাকাণ্ডের নিন্দা জানানোর আহ্বান জানান।

ইহুদিবাদী ইসরাইলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ২০১৮ সালের একটি অনুষ্ঠানে ইরা-নবিরোধী আলোচনা করতে গিয়ে বিজ্ঞানী ফাখরিযাদের নাম বার বার উল্লেখ করেছিলেন। সে সময় তিনি হুমকি দিয়ে বলেছিলেন- "স্মরণ রাখবেন নামটি হচ্ছে ফাখরিজাদে"#

পার্সটুডে/এসআইবি/২৮