ইরান এবং রাশিয়ার মধ্যে কৌশলগত সম্পর্ক আছে: আমির আব্দুল্লাহিয়ান
-
পার্সটুডে/বাবুল আখতার/২ বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।
ইরানের সংসদ স্পিকারের আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক উপদেষ্টা আমির আব্দুল্লাহিয়ান বলেছেন, তেহরান এবং মস্কোর মধ্যে বিশেষ এবং কৌশলগত সম্পর্ক রয়েছে। একই সঙ্গে তিনি বলেন, সংসদ স্পিকার মোহাম্মদ কলিবফের রাশিয়া সফরের উদ্দেশ্যে হচ্ছে তেহরান এবং মস্কোর মধ্যে সাংস্কৃতিক, অর্থনৈতিক এবং বাণিজ্যিক সম্পর্ক গড়ে তোলা।
ইরানের সংসদ স্পিকার মোহাম্মদ বাকের কলিবফ আজ (রোববার) একটি উচ্চ প্রতিনিধির দল নিয়ে মস্কো সফরে যাচ্ছেন। এ সফর সম্পর্কে আমির আব্দুল্লাহিয়ান বলেন, করোনাভাইরাসের কারণে সফরে বিভিন্ন ধরনের প্রতিবন্ধকতা থাকা সত্ত্বেও আঞ্চলিক এবং আন্তর্জাতিক গুরত্ব ইস্যুতে আলোচনার জন্য স্পিকার কলিবফ মস্কো সফরে যাচ্ছেন।
তিনি আরো বলেন, স্পিকার কলিবফ রাশিয়া সফরে দেশটির জাতীয় সংসদের নিম্নকক্ষ দুমার স্পিকার এবং সিনেটের স্পিকারের সঙ্গে বৈঠক করা ছাড়াও গুরুত্বপূর্ণ রুশ কর্মকর্তাদের সঙ্গে আলোচনায় মিলিত হবেন। আমির আব্দুল্লাহিয়ান বলেন, তেহরান এবং মস্কোর মধ্যে কৌশলগত সুসম্পর্ক বিদ্যমান থাকায় রুশ পার্লামেন্ট অত্যন্ত খোলা মনে আমাদের স্পিকার মোহাম্মদ বাকের কলিবফকে আমন্ত্রণ জানিয়েছে। #
পার্সটুডে/বাবুল আখতার/৭
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।