রাশিয়ার কাছ থেকে এস-৪০০ কিনবে না ইরান
https://parstoday.ir/bn/news/iran-i9430-রাশিয়ার_কাছ_থেকে_এস_৪০০_কিনবে_না_ইরান
ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রতিরক্ষামন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল হোসেইন দেহকান বলেছেন, তার দেশ রাশিয়ার কাছে থেকে এস-৪০০ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা কিনতে আগ্রহী নয়।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
মে ১৫, ২০১৬ ২০:৩১ Asia/Dhaka
  • রাশিয়ার কাছ থেকে এস-৪০০ কিনবে না ইরান

ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রতিরক্ষামন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল হোসেইন দেহকান বলেছেন, তার দেশ রাশিয়ার কাছে থেকে এস-৪০০ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা কিনতে আগ্রহী নয়।

লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর শীর্ষ সামরিক কমান্ডার শহীদ মুস্তাফা বদরুদ্দিনের স্মরণে রাজধানী তেহরানে আয়োজিত এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে জেনারেল দেহকান এ কথা বলেন।

মধ্যপ্রাচ্যের চলমান উদ্বেগজনক নিরাপত্তার প্রসঙ্গ টেনে ইরানের প্রতিরক্ষামন্ত্রী বলেন, আমেরিকা, ইসরাইল ও সৌদি আরব চাইছে হিজবুল্লাহর প্রতিরোধ আন্দোলন স্তব্ধ করে দিতে। তারা ইসলামের নামে এ অঞ্চলে অপরাধযজ্ঞ ও নিরাপরাধ মানুষ হত্যার জন্য সন্ত্রাসী ও চরমপন্থিদের পাঠিয়েছে। তিনি আরো বলেন, এই অপরাধমূলক কর্মকাণ্ডের মূল উদ্দেশ্য হচ্ছে সারা বিশ্বে ইসলামের ভাবমর্যাদা ক্ষতিগ্রস্ত করা।#

পার্সটুডে/সিরাজুল ইসলাম/১৫