আইআরআইবি ফ্যান ক্লাবের উদ্যোগে বিশেষ কুইজ প্রতিযোগিতা-আগস্ট ২০২১
https://parstoday.ir/bn/news/iran-i95572-আইআরআইবি_ফ্যান_ক্লাবের_উদ্যোগে_বিশেষ_কুইজ_প্রতিযোগিতা_আগস্ট_২০২১
‘আইআরআইবি ফ্যান ক্লাব বাংলাদেশ’-এর উদ্যোগে চলতি আগস্ট মাসে বিশেষ কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। বাংলা ভাষাভাষী সকল শ্রোতা এই প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন। উত্তর পাঠানোর শেষ তারিখ ৩১ আগস্ট।
(last modified 2026-04-10T03:25:29+00:00 )
আগস্ট ০৬, ২০২১ ১২:৫৫ Asia/Dhaka
  • আইআরআইবি ফ্যান ক্লাবের উদ্যোগে বিশেষ কুইজ প্রতিযোগিতা-আগস্ট ২০২১

‘আইআরআইবি ফ্যান ক্লাব বাংলাদেশ’-এর উদ্যোগে চলতি আগস্ট মাসে বিশেষ কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। বাংলা ভাষাভাষী সকল শ্রোতা এই প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন। উত্তর পাঠানোর শেষ তারিখ ৩১ আগস্ট।

প্রশ্নমালা:

১. ইরানের প্রেসিডেন্ট ড. সাইয়্যেদ ইব্রাহিম রায়িসির শপথ গ্রহণ অনুষ্ঠানে বিশ্বের কতটি দেশের প্রতিনিধি অংশ নিয়েছিলেন?

২. টোকিও অলিম্পিকে ইরানের পক্ষে প্রথম স্বর্ণ পদক লাভ করেন কে?

৩. 'পেগাসাস' ওয়াটার গেট কেলেঙ্কারির চেয়েও বড় কেলেঙ্কারি- এ মন্তব্যটি কার?

নিয়মাবলি:

১. উত্তরপত্রে প্রতিযোগীর নাম, পূর্ণ ঠিকানা এবং টেলিফোন/মোবাইল নম্বর উল্লেখ করতে হবে। সেইসঙ্গে একটি ছবি পাঠাতে হবে।

২. ১৪ বছরের নিচে কেউ এই প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন না।

৩. একটি ইমেইল এড্রেস থেকে একাধিক উত্তর পাঠানো যাবে না।

৪. উত্তর পাঠানোর ঠিকানা: [email protected]

৫. সঠিক উত্তরদাতাদের মধ্য থেকে তিনজনকে লটারির মাধ্যমে বিজয়ী ঘোষণা করা হবে। বিজয়ীদের ছবিসহ নাম-ঠিকানা পার্সটুডে ডটকমে প্রকাশ করা হবে।

৬. বিজয়ীদের পুরস্কার ও সনদপত্র দেয়া হবে।

৭. ইমেইলে সাবজেক্টের স্থানে 'কুইজ প্রতিযোগিতা আগস্ট-২০২১' লিখতে হবে।

৮. প্রতিযোগিতার যেকোনো বিষয়ে কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে বিবেচিত হবে।

পার্সটুডে/আশরাফুর রহমান/৬

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।