এ অঞ্চলে শীর্ষে রয়েছে ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা: কমান্ডার
https://parstoday.ir/bn/news/iran-i96734-এ_অঞ্চলে_শীর্ষে_রয়েছে_ইরানের_আকাশ_প্রতিরক্ষা_ব্যবস্থা_কমান্ডার
ইরানের সেনাবাহিনীর এয়ার ডিফেন্স ফোর্সের প্রধান ব্রিগেডিয়ার জেনারেল সাবাহি ফার্দ বলেছেন, এই অঞ্চলে ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সবচেয়ে ভালো অবস্থানে রয়েছে।
(last modified 2026-01-18T14:26:52+00:00 )
সেপ্টেম্বর ০১, ২০২১ ১৬:৩৬ Asia/Dhaka
  • সাবাহি ফার্দ
    সাবাহি ফার্দ

ইরানের সেনাবাহিনীর এয়ার ডিফেন্স ফোর্সের প্রধান ব্রিগেডিয়ার জেনারেল সাবাহি ফার্দ বলেছেন, এই অঞ্চলে ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সবচেয়ে ভালো অবস্থানে রয়েছে।

তিনি আজ (বুধবার) আরও বলেন, ইরানের কাছে এমন উন্নত প্রতিরক্ষা ব্যবস্থা রয়েছে যা ২০০ কিলোমিটারের বেশি দূরত্বের লক্ষ্যবস্তুকে সহজেই আঘাত হানতে পারে।

এই কমান্ডার বলেন, ইরানের এই সক্ষমতার কথা শত্রুরাও ভালো করেই জানে। এ কারণেই কথা ও আচরণে পরিবর্তন এসেছে। আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।

আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার ক্ষেত্রে ইরান এখন স্বনির্ভর এ কথা জানিয়ে তিনি বলেন, এ ক্ষেত্রে অন্য কোনো দেশের সহযোগিতা নেয়ার কোনো প্রয়োজন ইরানের নেই।

সাবাহি ফার্দ আরও বলেন,নিষেধাজ্ঞা,হুমকি ও সীমাবদ্ধতার পরও এসব সক্ষমতা অর্জিত হয়েছে। ইরান এসব হুমকিকে সুযোগে পরিণত করেছে। #

পার্সটুডে/এসএ/১

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।