-
বিপ্লব বার্ষিকী উপলক্ষ্যে আজাদী স্কয়ারকে বর্ণিল সাজে সজ্জিত করা হয়েছে
ফেব্রুয়ারি ১১, ২০২৪ ০৬:৪৮ইসলামি বিপ্লবের বিজয়বার্ষিকী উপলক্ষে ইরানে নানা বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এর মধ্যে প্রধান অনুষ্ঠান হচ্ছে, রাজধানী তেহরানের আজাদি স্কয়ারে লাখ লাখ মানুষের সমাবেশ। রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে নির্ধারিত সড়কপথে শোভাযাত্রা করে এই সমাবেশে যোগ দেবেন সব বয়সি নারী-পুরুষ। এরই মধ্যে এসব শোভাযাত্রা শুরু হয়ে গেছে। শোভাযাত্রা শেষে অনুষ্ঠিত সমাবেশে গুরুত্বপূর্ণ ভাষণ দেবেন প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রায়িসি।
-
রায়িসিকে শুভেচ্ছা জানালেন বিশ্ব নেতৃবৃন্দ; বিপ্লব বার্ষিকীর শোভাযাত্রা শুরু
ফেব্রুয়ারি ১১, ২০২৪ ০৬:১৪বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকার প্রধানরা ইরানের ইসলামি বিপ্লবের ৪৫তম বিজয় বার্ষিকী উপলক্ষে প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রায়িসিকে অভিনন্দন জানিয়েছেন।
-
আমেরিকার অন্যায় সমর্থন ইসরাইলের জন্য চরম পরাজয় বয়ে আনবে: ইরান
ফেব্রুয়ারি ১০, ২০২৪ ০৬:০০ইহুদিবাদী ইসরাইল ও এর যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর প্রতি সমর্থন অব্যাহত রাখার ব্যাপারে মার্কিন যুক্তরাষ্ট্রকে সতর্ক করে দিয়েছে ইরান। তেহরান বলেছে, এ ধরনের অন্যায় সমর্থন ইসরাইলের জন্য ‘চরম পরাজয়’ ছাড়া অন্য কোনো ফল বয়ে আনবে না।
-
'গাজাবাসীর পাহাড়ের মত অবিচলতা বিশ্ববাসীর গভীর বিস্ময়'
ফেব্রুয়ারি ০৯, ২০২৪ ১৬:৪০ইরানের বিশিষ্ট আলেম ও তেহরানের জুমা নামাজের অস্থায়ী খতিব হুজ্জাতুল ইসলাম সাইয়্যেদ মোহাম্মাদ হাসান আবু তুরাবি ফার্দ মহানবীর (সা) রেসালাত শুরু হওয়ার আনুষ্ঠানিক বার্ষিকী উপলক্ষে অভিনন্দন জানিয়ে বলেছেন, মহানবীর (সা) বাণী সত্য ও মিথ্যার তফাৎ তুলে ধরে এবং জীবনের সব ক্ষেত্রে মহানবীর আদর্শ অনুসরণ করার অর্থ হল সব ক্ষেত্রে ন্যায়বিচার অনুযায়ী চলা।
-
ফেইসব বুক ও ইনস্টাগ্রামে ইরানের সর্বোচ্চ নেতার অ্যাকাউন্টগুলো ব্লক করার রহস্য
ফেব্রুয়ারি ০৯, ২০২৪ ১৫:৪৮মেটা প্ল্যাটফর্মস নামক মার্কিন কোম্পানি ফেইস বুক ও ইনস্টাগ্রামে ইরানের সর্বোচ্চ নেতা হযরত আয়াতুল্লাহিল উজমা খামনেয়ির অ্যাকাউন্টগুলো ব্লক করেছে।
-
ইরানের প্রেসিডেন্ট রায়িসির কাছে বার্তা পাঠিয়েছেন সৌদি রাজা সালমান
ফেব্রুয়ারি ০৮, ২০২৪ ১৫:২০ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রায়িসির কাছে একটি বার্তা পাঠিয়েছেন সৌদি রাজা সালমান বিন আব্দুল আজিজ আলে সউদ। ইরানে নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত আবদুল্লাহ বিন সৌদ আল-আনজি গতকাল (বুধবার) ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আব্দুল্লাহিয়ানের সঙ্গে বৈঠক করার সময় এই বার্তা পৌঁছে দেন।
-
গাজা পশ্চিমা সভ্যতার আসল চেহারা ফাঁস করে দিয়েছে: ইরানের সর্বোচ্চ নেতা
ফেব্রুয়ারি ০৮, ২০২৪ ১৩:২০ইসলামি প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী বলেছেন, গাজার দুঃখ-দুর্যোগ কেবল মুসলিম বিশ্বের দুর্যোগ নয় বরং তা গোটা মানবতার দুর্যোগ। গাজা পরিস্থিতি পশ্চিমা সভ্যতার আসল চেহারা-চরিত্র সব ফাঁস করে দিয়েছে। পশ্চিমা সভ্যতায় এমন চরম নির্মমতাও গ্রহণযোগ্য যে, তারা হাসপাতালে হামলা চালাতে পারে, একরাতে শত শত মানুষকে হত্যা করতে পারে। তারা মাত্র চার মাসে প্রায় ৩০ হাজার মানুষকে হত্যা করেছে। তিনি আরও বলেন, গাজার ঘটনা থেকে বিশ্ব ব্যবস্থার অকার্যকারিতা বোঝা যায়।
-
ফিলিস্তিন প্রশ্নে পশ্চিমাদের অবস্থান গণতন্ত্র-বিরোধী
ফেব্রুয়ারি ০৮, ২০২৪ ১১:০৭গাজা যুদ্ধে ইহুদিবাদী ইসরাইলের প্রতি অকুণ্ঠ সমর্থন দেয়ার জন্য আমেরিকা এবং পশ্চিমা দেশগুলোর সমালোচনা করে ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রায়িসি বলেছেন, ফিলিস্তিনিদের ভবিষ্যৎ নির্ধারণের পথে বাধা সৃষ্টি করে পশ্চিমারা প্রকৃতপক্ষে গণতন্ত্রকেই বাধাগ্রস্থ করছে।
-
বিপ্লব বার্ষিকীর প্রাক্কালে ২৮২৭ বন্দিকে ক্ষমা করলেন ইরানের সর্বোচ্চ নেতা
ফেব্রুয়ারি ০৭, ২০২৪ ১৫:৪৮ইসলামি প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী দুই হাজার ৮২৭ জন বন্দিকে মুক্ত অথবা তাদের সাজা মওকুফের প্রস্তাবে সম্মতি দিয়েছেন।
-
ইসরাইলকে সুরক্ষা দিতে আমেরিকা আগের মতো সক্ষম নয়: ইরান
ফেব্রুয়ারি ০৭, ২০২৪ ১১:৪২ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর অপারেশন্স ডিভিশনের ডেপুটি কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আব্বাস নীলফরুশান হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, বিশ্বের যেকোন স্থানে ইরানের স্বার্থ বিপদাপন্ন করলে ইহুদিবাদী ইসরাইল বিনা জবাবে পার পাবে না।