ইরান
  • টিউমার ক্যান্সার চিকিৎসায় ইরানী গবেষকদের নয়া আবিষ্কার

    টিউমার ক্যান্সার চিকিৎসায় ইরানী গবেষকদের নয়া আবিষ্কার

    মার্চ ১৬, ২০২৪ ১৫:২০

    টিউমার ক্যান্সার চিকিৎসায় ইরানী গবেষকরা নতুন ন্যানো ফর্মুলেশন আবিষ্কার করতে সক্ষম হয়েছেন। ইঁদুরের ওপর পরিচালিত ওই ন্যানো ফর্মুলেশন পরীক্ষায় তাঁরা সাফল্য পেয়েছেন। ইরানের জাতীয় বিজ্ঞান ফাউন্ডেশনের সহায়তায় মাশহাদ ইউনিভার্সিটি অফ মেডিকেল সায়েন্সেস ওই গুরুত্বপূর্ণ গবেষণা কাজটি সম্পন্ন করেছে।

  • বিশ্ব স্বাস্থ্য সংস্থায় ইরানের নামে ‘পারিবারিক স্বাস্থ্য’ প্রকল্প নিবন্ধিত

    বিশ্ব স্বাস্থ্য সংস্থায় ইরানের নামে ‘পারিবারিক স্বাস্থ্য’ প্রকল্প নিবন্ধিত

    মার্চ ১৬, ২০২৪ ০৬:৩৮

    বিশ্ব স্বাস্থ্য সংস্থায় ইরানের নামে ‘পারিবারিক স্বাস্থ্য’ নামের একটি প্রকল্প নিবন্ধিত হয়েছে। কাজাখস্তানের রাজধানী আস্তানায় সাংহাই সহযোগিতা সংস্থার সদস্য দেশগুলোর স্বাস্থ্যমন্ত্রীদের সপ্তম বৈঠকে ইরানের স্বাস্থ্য ও চিকিৎসা শিক্ষামন্ত্রী বাহরাম এইনুল্লাহি’র বক্তব্যের পর বিশ্ব স্বাস্থ্য সংস্থায় নিযুক্ত ইউরোপের আঞ্চলিক প্রতিনিধি ইরানের পক্ষ থেকে উত্থাপিত ‘পারিবারিক স্বাস্থ্য’ প্রকল্পটি নিবন্ধন করেন।

  • ‘গাজা যুদ্ধে কোনো লক্ষ্য অর্জন করতে পারেনি ইসরাইল’

    ‘গাজা যুদ্ধে কোনো লক্ষ্য অর্জন করতে পারেনি ইসরাইল’

    মার্চ ১৫, ২০২৪ ১৬:০২

    ইসলামী প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আব্দুল্লাহিয়ান বলেছেন, ইহুদিবাদী ইসরাইল ১৬০ দিনের বেশি সময় ধরে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় বর্বর আগ্রাসন ও গণহত্যা চালাচ্ছে কিন্তু তারা সেখানে কোনো লক্ষ্য অর্জন করতে পারেনি। তিনি বলেন, দখলদার ইহুদিবাদী সরকারের ঐতিহাসিক পরাজয়ের সমস্ত লক্ষণ ফুটে উঠেছে।

  • ফিলিস্তিনের কাছে ইসরাইলের পরাজয় ঘটবে: ইরানি খতিব

    ফিলিস্তিনের কাছে ইসরাইলের পরাজয় ঘটবে: ইরানি খতিব

    মার্চ ১৫, ২০২৪ ১৪:৫২

    ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রভাবশালী আলেম হুজ্জাতুল ইসলাম কাজেম সিদ্দিকি গাজা তথা ফিলিস্তিন ইস্যুকে মুসলিম বিশ্বের প্রধান ইস্যু হিসেবে বর্ণনা করেছেন।

  • 'হোটেল তেহরান' ইসরাইলের ইরান বিরোধী নতুন চলচ্চিত্র

    'হোটেল তেহরান' ইসরাইলের ইরান বিরোধী নতুন চলচ্চিত্র

    মার্চ ১৪, ২০২৪ ১৯:১৯

    'হোটেল তেহরান' ইরানের বিরুদ্ধে ইহুদিবাদী শাসক গোষ্ঠীর নতুন চলচ্চিত্র প্রকল্প হোটেল তেহরান: ইরানের বিরুদ্ধে ইহুদিবাদী শাসক গোষ্ঠীর নতুন চলচ্চিত্র প্রকল্প সাম্প্রতিক বছরগুলোতে ইসরাইলের গুপ্তচর সংস্থা মোসাদের সহযোগিতায় ইসরাইলের চলচ্চিত্র নির্মাণের পরিমাণ ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে তাদের প্রধান টার্গেট ইরান। এইসব চলচ্চিত্রের শিরোনামে 'তেহরান' নামটি অনেক বার এসেছে। এবার 'হোটেল তেহরান' নামে আরেকটি ইরানবিরোধী চলচ্চিত্র নির্মাণের প্রস্তুতি নিচ্ছে অবৈধভাবে প্রতিষ্ঠিত ইসরাইল সরকার।

  • তথাকথিত ফ্যাক্ট-ফাইন্ডিং মিশনের কোনো গ্রহণযোগ্যতা নেই: ইরান

    তথাকথিত ফ্যাক্ট-ফাইন্ডিং মিশনের কোনো গ্রহণযোগ্যতা নেই: ইরান

    মার্চ ১৪, ২০২৪ ১৫:৫৫

    ইরানের মানবাধিকার সংস্থার সচিব কাজেম গারিবাবাদি বলেছেন, ইরান তথাকথিত আন্তর্জাতিক ফ্যাক্ট-ফাইন্ডিং মিশনকে স্বীকৃতি দেয় না। ইরানের কাছে এর কোনো গ্রহণযোগ্যতা নেই। সম্প্রতি এই মিশন এক প্রতিবেদনে গত বছরের সহিংসতার প্রতি ইঙ্গিত করে ইরানের  বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘন ও মানবতা বিরোধী অপরাধের অভিযোগ এনেছে।

  • ইনস্টাগ্রামে ইরানের সর্বোচ্চ নেতার নতুন পেইজ চালু

    ইনস্টাগ্রামে ইরানের সর্বোচ্চ নেতার নতুন পেইজ চালু

    মার্চ ১৪, ২০২৪ ১২:৫১

    ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ীর নতুন একটি ইনস্টাগ্রাম পেইজ চালু করা হয়েছে। তাঁর দপ্তরের সংরক্ষণ ও প্রকাশনা দপ্তর পেইজটি চালু করে। গত ৮ ফেব্রুয়ারি পূর্ব সতর্কতা ছাড়াই সোশ্যাল মিডিয়া কোম্পানি 'মেটা' ইরানের সর্বোচ্চ নেতার ফেসবুক ও ইনস্টাগ্রাম পেজ বন্ধ করে দেয়। ওই পেইজে ফলোয়ার ছিল ৫০ লাখেরও বেশি।

  • ইরানে নিষ্পাপ শিশুদের নিয়ে বাৎসরিক তাকলিফ অনুষ্ঠান

    ইরানে নিষ্পাপ শিশুদের নিয়ে বাৎসরিক তাকলিফ অনুষ্ঠান

    মার্চ ১৪, ২০২৪ ১২:৪৪

    ইসলামে মেয়েরা ৯ বছর বয়সের কাছাকাছি এবং ছেলেরা ১৫ বছর বয়স হলে তারা ধর্মীয় দায়িত্ব পালনের জন্য উপযুক্ত বয়সে উপনীত হয়। তাদেরকে নিয়ে ইরানে প্রতি বছর ইবাদতের যে উৎসব পালন করা হয় তাকে তাকলিফ উৎসব বলে আখ্যায়িত করা হয়।

  • ইরানি প্রতিরক্ষা সরঞ্জাম রপ্তানি ৫ গুণ বেড়েছে: রেজা আশতিয়ানি

    ইরানি প্রতিরক্ষা সরঞ্জাম রপ্তানি ৫ গুণ বেড়েছে: রেজা আশতিয়ানি

    মার্চ ১৪, ২০২৪ ০৮:৫৮

    ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রতিরক্ষামন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মাদ রেজা আশতিয়ানি বলেছেন, তার দেশ থেকে সামরিক সরঞ্জাম রপ্তানির পরিমাণ গত কয়েক বছরে উল্লেখযোগ্যভাবে বেড়েছে।