-
থানা জ্বালিয়ে দেওয়ার হুমকি বিজেপি বিধায়কের, ‘ওদের গ্রহণযোগ্যতা নেই’-বনমন্ত্রী
জানুয়ারি ০১, ২০২৩ ১৩:৪২ভারতের পশ্চিমবঙ্গের বিজেপি বিধায়ক স্বপন মজুমদার পুলিশকে উচিত শিক্ষা দিতে থানা জ্বালিয়ে দেওয়ার হুমকি দিয়েছেন।
-
কাবুলে সন্ত্রাসীদের বোমা হামলায় ১০ জন নিহত, আহত ৮
জানুয়ারি ০১, ২০২৩ ১১:৫৪আফগানিস্তানের কাবুল আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে সন্ত্রাসী বোমা হামলায় ১০ জন নিহত হয়েছে। আলজাজিরা টিভি নেটওয়ার্ক আফগানিস্তানের একটি সূত্রের বরাত দিয়ে জানিয়েছে আজ (রোববার) সকালে কাবুল আন্তর্জাতিক বিমানবন্দরের প্রবেশপথে বোমা হামলা হয়েছে। ওই বোমা বিস্ফারণে ১০ জন নিহত এবং ৮ জন আহত হয়েছে।
-
উত্তর কোরিয়া পরমাণু অস্ত্র ব্যবহারের চেষ্টা করলে কিমের শাসনের অবসান ঘটবে
জানুয়ারি ০১, ২০২৩ ১১:৩৭দক্ষিণ কোরিয়া হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছে, উত্তর কোরিয়া যদি কোনো রকমে সিউলের বিরুদ্ধে পরমাণু অস্ত্র ব্যবহারের চেষ্টা করে তাহলে কিম জং উনের শাসনের অবসান ঘটবে।
-
ক্ষমতা হস্তান্তর অনুষ্ঠান বর্জন করলেন ব্রাজিলের প্রেসিডেন্ট বলসোনারো
জানুয়ারি ০১, ২০২৩ ১০:৪৪ব্রাজিলের প্রেসিডেন্ট জাইর বলসোনারো ক্ষমতা হস্তান্তরের অনুষ্ঠান বর্জন করে তিনি আমেরিকার ফ্লোরিডায় চলে গেছেন। আজই (রোববার) দেশটির প্রেসিডেন্ট নির্বাচিত লুলা ডি সিলভার ক্ষমতা গ্রহণের কথা রয়েছে।
-
ইউক্রেনকে পেট্রিয়ট ক্ষেপণাস্ত্র সরবরাহ করে আমেরিকা ঝুঁকির মুখে পড়ছে
জানুয়ারি ০১, ২০২৩ ১০:০৭মার্কিন সরকার ইউক্রেনকে পেট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহ করে নিজেকে ঝুঁকির মুখে ফেলছে। মার্কিন কংগ্রেশনাল এডভাইজারি কমিটি গতকাল (শনিবার) এই বক্তব্য দিয়েছে।
-
জেনারেল সোলাইমানি হত্যা মামলা চূড়ান্ত ধাপে রয়েছে
জানুয়ারি ০১, ২০২৩ ০৯:৪৭ইরানের ইসলাম বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি’র সাবেক কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল কাসেম সোলাইমানি হত্যা মামলা চূড়ান্ত পর্যায়ে রয়েছে এবং অল্প সময়ের মধ্যে রায় হতে পারে।
-
তালেবানের নারী শিক্ষা নীতি; ঘোলাটে ভবিষ্যতের পথে আফগানিস্তান
জানুয়ারি ০১, ২০২৩ ০৮:৫৩আফগানিস্তানের তালেবান সরকারের নারী শিক্ষা নীতি দেশটিকে ঘোলাটে ভবিষ্যতের দিকে নিয়ে যাচ্ছে। আপাতত বিশ্ববিদ্যালয় পর্যায়ে মেয়েদের শিক্ষা বন্ধ রেখেছে তালেবান প্রশাসন। তাদের এই সিদ্ধান্তে দেশে-বিদেশে প্রতিবাদ শুরু হয়েছে।
-
অনেক বেশি পরমাণু অস্ত্র তৈরির নির্দেশ দিলেন কিম জং উন
জানুয়ারি ০১, ২০২৩ ০৭:১২উত্তর কোরিয়ার নেতা কিম জং উন তার দেশের বিজ্ঞানীদের আরো অনেক বেশি পরমাণু অস্ত্র বহনে সক্ষম আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরির নির্দেশ দিয়েছেন। তিনি বলেছেন, দেশের সার্বভৌমত্ব ধরে রাখার জন্য আমেরিকাকে মোকাবেলা করতে হলে অনেক বেশি কৌশলগত পরমাণু অস্ত্র প্রয়োজন।
-
‘যে পাশ্চাত্য আমাদের ধ্বংস করতে চায় তাদের বিরুদ্ধে আমরা বিজয়ী হবো’
জানুয়ারি ০১, ২০২৩ ০৬:৪৬রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তার দেশের জনগণকে পাশ্চাত্যের বিরুদ্ধে বিজয়ী হওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। তিনি বলেছেন, যে পাশ্চাত্য ‘রাশিয়াকে ধ্বংস’ করতে চেয়েছিল তার বিরুদ্ধে মস্কোর বিজয় অবশ্যম্ভাবী। ইউক্রেনে ‘নব্য নাৎসিবাদীদের’ বিরুদ্ধে লড়াইরত রুশ সেনাদের উদ্দেশ্যে দেয়া এক ভাষণে পুতিন এসব কথা বলেন।
-
‘ইসরাইলের প্রতি মার্কিন সমর্থন থাকা অবস্থায় প্রস্তাব বাস্তবায়িত হবে না’
জানুয়ারি ০১, ২০২৩ ০৬:৪৩ইহুদিবাদী ইসরাইলের অপরাধী কার্যকলাপের প্রতি আমেরিকার অকুণ্ঠ সমর্থনের তীব্র নিন্দা জানিয়েছে ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস। সংগঠনটি বলেছে, ফিলিস্তিনের স্বার্থ রক্ষা করে জাতিসংঘে যেসব প্রস্তাব পাস হয়েছে তা ততদিন বাস্তবায়ন করা সম্ভব নয় যতিদন তেল আবিব ওয়াশিংটনের দ্বিধাহীন সমর্থন উপভোগ করবে।