সর্বশেষ খবর
  • সিরিয়ায় মার্কিন সামরিক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে: পেন্টাগন

    সিরিয়ায় মার্কিন সামরিক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে: পেন্টাগন

    নভেম্বর ২৬, ২০২২ ০৯:০৫

    সিরিয়ায় দখলদার মার্কিন বাহিনীর একটি ঘাঁটি ক্ষেপণাস্ত্র হামলার মুখে পড়েছে। মার্কিন সেন্ট্রাল কমান্ড বা সেন্টকম এই তথ্য জানিয়েছে তবে কারা হামলার সাথে জড়িত তা শনাক্ত করা যায়নি।

  • ইন্টারনেটের সব খবর বিশ্বাস করবেন না: পুতিন

    ইন্টারনেটের সব খবর বিশ্বাস করবেন না: পুতিন

    নভেম্বর ২৬, ২০২২ ০৮:৩৫

    ইউক্রেনে যুদ্ধরত রাশিয়ার সেনা সদস্যদের মায়েদের সঙ্গে সাক্ষাত করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এ সময় ইন্টারনেটের ভুয়া খবর বিশ্বাস না করার জন্য তিনি তাদের প্রতি আহ্বান জানান। পুতিন বলেন, আপনারা টেলিভিশনে যা দেখেন কিংবা ইন্টারনেটে যা পড়েন তার সবকিছু বিশ্বাস করবেন না, কারণ এখন প্রচুর ভুয়া খবর এবং মিথ্যা ছড়ানো হচ্ছে।

  • আর্মেনিয়ার সঙ্গে শান্তি আলোচনা বাতিল করল আযারবাইজান

    আর্মেনিয়ার সঙ্গে শান্তি আলোচনা বাতিল করল আযারবাইজান

    নভেম্বর ২৬, ২০২২ ০৭:৫৭

    আযারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ আর্মেনিয়ার সঙ্গে শান্তি আলোচনা বাতিল করেছেন। আসন্ন শান্তি আলোচনায় আর্মেনিয়ার পক্ষ থেকে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রনকে মধ্যস্থতায় রাখার জন্য পীড়িপীড়ি করার পর আজারবাইজান আলোচনা থেকে সরে দাঁড়ালো।

  • সিরিয়ায় ‘নিরাপদ অঞ্চল’ গঠন করবেই আঙ্কারা: এরদোগানের প্রত্যয়

    সিরিয়ায় ‘নিরাপদ অঞ্চল’ গঠন করবেই আঙ্কারা: এরদোগানের প্রত্যয়

    নভেম্বর ২৬, ২০২২ ০৭:১১

    তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান তার দেশের দক্ষিণ সীমান্ত রক্ষা করার লক্ষ্যে সিরিয়ার উত্তরে একটি ‘নিরাপদ অঞ্চল’ প্রতিষ্ঠা করার প্রত্যয় জানিয়েছেন। সিরিয়ার উত্তরাঞ্চলে কুর্দি মিলিশিয়াদের বিরুদ্ধে কয়েকদিন ধরে ব্যাপকভাবে সম্পূর্ণ অবৈধ বিমান হামলা চালানোর পর শুক্রবার এক ভাষণে এ ঘোষণা দেন তিনি।

  • অভিবাসী ও মুসলিম নাগরিকদের প্রতি বৈষম্যমূলক আচরণ বন্ধ করুন

    অভিবাসী ও মুসলিম নাগরিকদের প্রতি বৈষম্যমূলক আচরণ বন্ধ করুন

    নভেম্বর ২৬, ২০২২ ০৬:৫৫

    ব্রিটেনে বসবাসরত অভিবাসী ও মুসলিম নাগরিকদের প্রতি বৈষম্যমূলক আচরণ বন্ধ করতে লন্ডনের প্রতি আহ্বান জানিয়েছে ইরান। তেহরান বলেছে, ইরানের বিরুদ্ধে অভিযোগের ফুলঝুড়ি না ফুটিয়ে ব্রিটিশ সরকারের উচিত নিজ দেশে সাম্য ও ন্যায় প্রতিষ্ঠা করা এবং নিজের স্থিতিশীলতার প্রতি মনযোগী হওয়া।

  • আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে অগ্রাধিকার পাচ্ছে মালয়েশিয়া: প্রেসিডেন্ট রায়িসি

    আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে অগ্রাধিকার পাচ্ছে মালয়েশিয়া: প্রেসিডেন্ট রায়িসি

    নভেম্বর ২৬, ২০২২ ০৬:৩৬

    ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রায়িসি বলেছেন, এশিয়া মহাদেশ এবং মুসলিম বিশ্বের সঙ্গে সম্পর্ক শক্তিশালী করার যে সিদ্ধান্ত তার প্রশাসন নিয়েছে তাতে মালয়েশিয়া অগ্রাধিকার পাচ্ছে। তিনি আরো বলেছেন, অর্থনৈতিক, সাংস্কৃতিক ও প্রযুক্তিগত ক্ষেত্রে নিজেদের মধ্যে সম্পর্ক ও সহযোগিতা শক্তিশালী করার উপযুক্ত ক্ষেত্র মালয়েশিয়া ও ইরানের রয়েছে।

  • ইংল্যান্ডকে আটকে দিয়ে ইরানের কাজ কঠিন করে তুলল আমেরিকা

    ইংল্যান্ডকে আটকে দিয়ে ইরানের কাজ কঠিন করে তুলল আমেরিকা

    নভেম্বর ২৬, ২০২২ ০৬:২২

    কাতার বিশ্বকাপে একের পর এক চমক দেখেই চলছে ফুটবল বিশ্ব। জার্মানির বিপক্ষে জাপানের জয়, আর্জেন্টিনার বিপক্ষে সৌদি আরবের জয়। তবে এবার জয় পরাজয়ের ঘটনা ঘটেনি। অবশ্য খাতা কলমে, ইতিহাস ঐতিহ্যে এগিয়ে থাকা ইংল্যান্ডকে গোলশূন্য ড্র'তে আটকে দিয়েছে আমেরিকা। আর তাতেই বিশ্বকাপের শেষ ষোলোতে খেলার স্বপ্ন বেঁচে রইল আমেরিকার। আর এই ড্রয়ের মাধ্যমে নক-আউট পর্বে ইরানের খেলার সম্ভাবনাকে কঠিন করে দিল আমেরিকা।

  • বিবিসি সাংবাদিকের সাথে ইরানি ফুটবল কোচের লড়াই

    বিবিসি সাংবাদিকের সাথে ইরানি ফুটবল কোচের লড়াই

    নভেম্বর ২৫, ২০২২ ১৭:৫১

    ইসলামি প্রজাতন্ত্র ইরানের জাতীয় ফুটবল দলের প্রধান কোচ কার্লোস কুইরোজ জানতে চেয়েছেন, শুধু তাকে কেন রাজনৈতিক প্রশ্ন জিজ্ঞেস করা হয়। কেন ব্রিটেনের কোচ গ্যারেথ সাউথগেটকে আফগান ইস্যু নিয়ে প্রশ্ন করা হয় না।

  • জাতিসংঘ মানবাধিকার পরিষদে ইরান-বিরোধী প্রস্তাবের নিন্দা জানালো তেহরান

    জাতিসংঘ মানবাধিকার পরিষদে ইরান-বিরোধী প্রস্তাবের নিন্দা জানালো তেহরান

    নভেম্বর ২৫, ২০২২ ১৭:৩৭

    জাতিসংঘ মানবাধিকার পরিষদে ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিরুদ্ধে যে প্রস্তাব পাস করা হয়েছে তার কঠোর নিন্দা জানিয়েছে তেহরান।